• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের সুরক্ষায় পিপিই দিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2020   Friday

করোনায় রাঙামাটিতে কর্মরত সংবাদকর্মীদের  সুরক্ষায় প্রশাসন বা কোন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান এগিয়ে না আসলেও  মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান।

 

শুক্রবার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তার নিজস্ব অর্থায়নে ক্রয় করা পার্সোনাল প্রোটেকটিভ ইকুপমেন্ট (পিপিই), মাস্ক ও হ্যান্ড গ্লাবস কর্মরত সাংবাদকর্মীদের মাঝে বিতরণ কওে এই মানবতার পরিচয় দিলেন।

 

দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান জানান, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে রাঙামাটির সঠিক খবরগুলো পাচ্ছে।  অথচ তাদের সুরক্ষার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না। এটি পরিলক্ষিত হওয়ায় তিনি যারা মাঠে কাজ করছেন তাদেরকে পিপিই সহ অন্যান্য সরক্ষার উপকরণ বিতরণের উদ্যোগ নেন। আগামীতে সাংবাদিকদের দুর্দিনে পাশে থাকার আশ্বাস দেন  তিনি। 

 

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে পিপিই মাস্ক ও হ্যান্ড গ্লাবস বিতরণ অনুষ্ঠানে এসময় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সুপ্রিয় চাকমা,রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথসহ সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান তার ব্যক্তিগত তহবিল থেে প্রায় ১ হাজারের অধিক কর্মহীন অসহায় গরিব মানুষের মধ্যে ত্রাণ সহায়তা দিয়ে আসছেন। এছাড়াও তিনি যেসব এলাকায় ঘনবসতি  রয়েছে সেব এলাকায় নিজে গিয়ে জীবাণু নাশক ওষধ ছিটাইয়ে দিচ্ছেন। করোনা প্রতিরোধে পৌর সভা ও সদর উপজেলায় তার কার্যক্রম অব্যাহত রেখেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ