• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

করোনা প্রতিরোধে জীবাণুমুক্ত ওষধ ছিটিয়েছে চম্পক নগর যুব সমাজ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2020   Monday

করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে সোমবার রাঙামাটি শহওে চম্পক নগর এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ব্লিচিং পাউডার দিয়ে সচেতনতামূলক চম্পক নগর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে।

 

চম্পক নগর যুব সমাজ ও মাদক মুক্ত তারুণ্য চাই সংগঠনটির উদ্যোগে রাঙামাটি পৌরসভার ৮নং ওয়ার্ডের হ্যাপীর মোড় থেকে শুরু করে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের বাস ভবন হয়ে চম্পক নগরের রাস্তা ঘাটে ব্লিচিং পাউডার দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়।

 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌরসভার ৭,৮ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতু নাহার জেবু ও দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক এম.কামাল উদ্দিনসহ চম্পক নগর যুব সমাজের নেতৃবৃন্দ। পরিস্কার পরিচ্ছন্নতায় নেতৃত্ব দেন মাদক মুক্ত তারুণ্য চাই সংগঠনটির আহবায়ক  মো.হানিফ,চম্পক নগর যুব সমাজের মো.হেলাল উদ্দিন,ঝিষু চৌধুরী,ববি,জয় পাল,মো.আক্রাম শেখ আবদুল করিম সওদাগর,হাবিবসহ আরো অনেকে।

 

কাউন্সিলর জুবাইতু নাহার জেবু বলেন, ‘চম্পক নগর যুব সমাজ ও মাদক মুক্ত তারুণ্য চাই’ সংগঠনের যুবকেরা যে উদ্যোগ হাতে নিয়েছে তা সত্যি প্রশংসণীয় ও গর্বের বিষয়। জনসচেতনতায় যুবকেরা চম্পক নগরের প্রতিটি মহল্লা পরিস্কার পরিচ্ছন্ন করতে পেরেছে সে জন্য তাদের সাধুবাদ জানাই॥ জেবু বলেন,করোনা ভাইরাস একটি মহামারি রোগ এরোগ সারা পৃথিবী ছড়িয়ে গেছে। তাই এ ব্যাপারে চম্পক নগরের প্রতিটি পরিবারকে দিনে কমপক্ষে ১০-১২ সাবান দিয়ে হাত ধৌত করে  রাখতে হবে। সবাইকে নিজ নিজ উদ্যোগে সচেতন হতে হবে। সরকার কর্তৃক বেঁধে দেওয়া সকল আর্দেশ মেনে চলতে হবে। অহেতুক কেউ ঘর থেকে বের হবেন না। যারা হোম কোয়ারেন্টানে আছেন তারা স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে কম পক্ষে ১৪ দিন ঘর থেকে বের হবেন না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ