• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে গুচ্ছ গ্রাম এলাকায় করোনা ভাইসরাস সন্দেহে ১২টি বাড়ীকে লক ডাউনের ঘোষনা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2020   Saturday

শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে পশ্চিম মুসলিম পাড়ার গুচ্ছ গ্রাম এলাকায় এক ব্যক্তির করোনা ভাইসরাস সংক্রমনের সন্দেহে ১২টি বাড়ী লক ডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।


জানা গেছে, কিছু দিন আগে ঢাকা থেকে ট্রেনিং করে ফিরে আসার পর উপজেলা সদরে পশ্চিম মুসলিম পাড়ার গুচ্ছ গ্রাম এলাকায় আনসার এক সদস্য অসুস্থা অবস্থায় রয়েছেন বলে স্থানীয়দের কাছ থেকে খবর পায় উপজেলা প্রশাসন। খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু সরেজসিনে গিয়ে ওই ব্যক্তির বাসা গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলেন। এতে ওই বক্তির দেয়া ভাষ্যানুসারে শারিরিক অসুস্থায় করোনা ভাইরাস সংক্রামকের প্রাথমিক লক্ষণ পরিলক্ষিত দেখতে পাওয়ায় তার বাড়ীসহ আশপাশের ১২টি বাড়ী লক ডাউনের ঘোষনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় সেনাবাহিনী-বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। তবে উপজেলার এক মাত্র স্ব্যাস্থ্য কমপ্লেক্সে করোনার ভাইরাসের কোন চিকিৎসা ব্যবস্থা না থাকায় অসুস্থ ব্যক্তিকে চট্টগ্রামে পাঠানো হবে জানা গেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, যে ব্যক্তি অসুস্থ রয়েছেন তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে পর প্রাথমিকভাবে করোনা ভাইরাসের লক্ষণ কিছুটা রয়েছে। তাই তার বাড়ীসহ আশপাশের ১২টি বাড়ী লক ডাউনসহ লোকজনদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের থাকার জন্য বলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ