• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

করোনাভাইরাস প্রতিরোধে বলাকা ক্লাবের স্প্রে, মাস্ক ও লিফলেট বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2020   Thursday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে বৃহস্পতিবার রাঙামাটিতে বলাকা ক্লাবের উদোগে শহরের গর্জনতলী পুরো এলাকায় লিফলেট, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজেশন ও পানির জার স্থাপন এবং জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে ।

 

রাঙামাটি পৌরসভার সহযোগীতায় মহান স্বাধীনতা দিবসে সকালে বলাকা ক্লাবের সামনে এ কর্মসুচীর উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন। এ সময় বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সাধারণ সম্পাদক মিঠুন মারমা, অর্থ সম্পাদক টিলু মারমা, সদস্য অমিত ত্রিপুরা’সহ ক্লাবের অন্যান্য সদস্যরা অংশ নেন।

 

উদ্বোধনকালে পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দেশ এখন ক্রান্তিকাল অতিবাহিত করছে। এ পরিস্থিতিতে রাঙামাটি পৌরসভা করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে। কর্মসুচীর অংশ হিসেবে পৌরসভার জনগুরুত্বপুর্ন স্থানে হাতা ধোয়ার ব্যবস্থা করাসহ জীবাণুনাশক ছিটানো হচ্ছে। তিনি বলেন, জনসচেতনতাই একমাত্রই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের একমাত্র হাতিয়ার। সচেতনতার মাধ্যমে আমাদের নিজে বাঁচতে হবে। তাহলেই আমাদের সমাজ ও দেশ বাঁচবে। পৌরসভার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

 

বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা বলেন, আমরা সবাই যদি সকলে সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যে কোনো মহামারি থেকে জনগণকে রক্ষা করা সম্ভব। মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসুক। সচেতনতা ছাড়া করোনাভাইরাসের মহামারী থেকে বাঁচার কোন পথ নেই। তিনি পৌর পরিষদকে জনগনের দু:সময়ে পাশে থাকায় কৃতজ্ঞতা জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ