• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে সংস্কারপন্থী জেএসএস’র কর্মী নিহত ও তার স্ত্রী গুলিবিদ্ধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Mar 2020   Wednesday

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের দুর্গম বিজয়ঘাট এলাকায় বুধবার রাতে দুর্বৃত্তদের গুলিতে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ভূষন চাকমা(৪৩) ওরফে দুর্দব নিহত  এবং তার স্ত্রী পায়ে গুলিবিদ্ধ আহত হয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়,  সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কর্মী ভূষন চাকম(৪৩) ওরফে দুর্দব উপজেলার রুপকারী ইউনিয়নে দুর্গম বিজয় ঘাট এলাকায় বুধবার রাত ৮টার দিকে নিজ বাড়ীতে অবস্থান করছিলেন।এতে একদল দুর্বৃত্ত তার বাড়ীর ভেতর ঢুকে তাকে বাইরে উঠানে ডেকে নিয়ে গিয়ে গুলি করলে  দুর্দব ঘটনাস্থলে নিহত হন।  এসময় তার স্ত্রী উবচুলি চাকমা(৪০) পাশে থাকায় পায়ে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনার পর পর স্থানীয়রা বাঘাইছড়ি থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে। 

 

এদিকে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি সুরেশ কান্তি চাকমা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক ত্রিদিব চাকমা জানান, আজ বুধবার উপজেলার ৪ কিলোমিটার এলাকায় নিহত দুর্দব চাকমা তার দলের লোকজনদের সাথে ঝগড়া করে বাড়ীতে  যান। রাতে বাড়ীতে গিয়ে তার দলীয় লোকজন ক্ষিপ্ত হয়ে  দুর্দবকে গুলি করে হত্যা করেছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মঞ্জুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে বলে স্থানীয় লোকজন তাকে জানিয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ার কারণে পুলিশ ঘটনাস্থলে পৌছতে দেরী হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ