• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিদেশ ফেরত ২৬৭ জনের মধ্যে হোম কোরান্টোইনে মাত্র ৪৩জন
হোম কোয়ারেন্টাইনে অমান্য করায় রাঙামাটিতে বিদেশ ফেরত ১জনকে জরিমানা ও ৩জনকে সর্তক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2020   Saturday

করোনা ভাইস সংক্রমণ প্রতিরোধে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করে যত্রতত্র ঘুরে বেড়ানোর অপরাধে বিদেশ ফেরত একজনকে ১জনকে দশ হাজার টাকা জরিমানা ও ৩জনকে সর্তক করেছেন। শনিবার শহরের আমানতবাগসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


এদিকে, গেল ১মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিদেশ থেকে ২৬৭জন রাঙামাটিতে ফেরত আসলেও হোম কোরান্টোইনে মাত্র ৪৩জন রয়েছেন বলে জানা গেছে।


জানা যায়, জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত জানতে পারে শহরের আমানতবাগ এলাকায় সৌদি আরব থেকে দেশে ফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। এই অপরাধে ভ্রাম্যমান আদালত ওই বিদেশ ফেরত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা ও তার বাড়ীর মালিককে সর্তক করা জয়। এছাড়া ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের রাঙাপানি এলাকায় আরো দুজন বিদেশ ফেরত ব্যক্তিকে সর্তক করেন এবং তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।


জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ জানান,শুক্রবার রাতে বিদেশ ফেরত কয়েকজন রাঙামাটি শহরের কলেজ গেইটের আমানতবাগ এলাকাসহ কয়েকট স্থানে অবস্থান করছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে জরিমানা ও সর্তক করা হয়েছে। তারা আইন না মানলে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এদিকে ইমিগ্রেশনের হিসাব অনুযায়ী ১মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত বিদেশ ফেরত ২৬৭জন রাঙামাটিতে আসলেও হোম কোরান্টোইনে রয়েছেন মাত্র ৪৩জন। জেলা সিভিল সার্জন কার্যালয় দাবী করেছে করোনা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় আইসোলেশন সেন্টার হিসেবে ইতোমধ্যে রাঙামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে ৫০ শয্যা ও চম্পকনগরস্থ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যার বেড প্রস্তত রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ