• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে জুরাছড়ি ইউএনও লিফলেট বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2020   Wednesday

জুরাছড়িতে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে বুধবার গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুর রহমান।

 

বনযোগীছড়া কাংড়াছড়ি (রাস্তা মাথা) লঞ্চ ঘাট, ধামাই পাড়া, উপজেলা বাজার, যক্ষা বাজার এলাকায় নিজে এ লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম, কামরুজ্জামান, ডাঃ তফিকুল আলম, সংশ্লিষ্ট্য ওয়ার্ড সদস্য কামিনী রঞ্জন চাকমা, সাংবাদিক সুমন্ত চাকমা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই-শুধু মাত্র নিজে ও সমাজ সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব।

 

ইউএনও আরো বলেন বিদেশ থেকে আসা কাউকে দেখা দিলে তাকে বাধ্যতা মূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে বিজ্ঞ ডাক্তারের পরামশ্য নিতে হবে।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম, কামরুজ্জামান বলেন, সচেতনতাই পারে এই ভয়াবহ করোনা ভাইরাস থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে। সুতরাং কোন কিছু খাওয়ার আগে বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে, আক্রান্ত রোগে লক্ষন দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সের বিজ্ঞ ডাক্তারের পরামশ্য নেওয়া জরুরী।

 

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাংড়াছড়ি(রাস্তা মাথা) বাজারে ময়লা আবর্জনা যেখানে-সেখানে না পেলে নিরাপদ স্থানের পেলার জন্য ডাসবিন বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ