• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

মুজিব বর্ষ উপলক্ষে লামা পৌরসভার উদ্যোগে সপ্তাহ ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2020   Sunday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ" উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে লামা পৌরসভা।

 

পরিচ্ছন্ন অভিযানের লামা পৌরসভার মেয়র মো.  জহিরুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি ও উপজেলা পরিষদেরর মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ প্রমুখ।

 

এছাড়া লামা পৌরসভার কাউন্সিলর বৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন।

 

প্রধান অতিথি মোস্তফা জামাল বলেন, মুজিব বর্ষ হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী, বঙ্গবন্ধুর জন্মের শত বছর উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। একইসাথে ২০২১ সালের ২৬ মার্চ উদযাপন করা হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণজয়ন্তীও।


এ সময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী “মুজিববর্ষ" উদযাপন উপলক্ষে লামা পৌরসভার উদ্যোগে সপ্তাহ ব্যাপী পৌর এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্যোগ নেওয়ায় লামা পৌরসভাকে ও মেয়র মোঃ জহিরুল ইসলামকে ধন্যবাদ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ