• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Feb 2020   Saturday

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)- এর ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা। তিনি টিআইবি’র সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির একজন সক্রিয় সদস্য। তিনি ট্রাষ্টি বোর্ডের পার্বত্য চট্টগ্রাম থেকে এই  প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

অ্যাডভোকেট সুস্মিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।  তিনি রাঙামাটি জেলা আইনজীবি সমিতি সাধারণ সম্পাদক এবং বর্তমান সদস্য। আইন পেশার পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত সংস্কৃতি, মানবাধিকার, সুশাসন ও নারী অধিকার প্রতিষ্ঠা নিয়ে  কাজ  করে যাচ্ছেন।

 

এদিকে অ্যাডভোকেট সুস্মিতা চাকমা টিআইবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায়  সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির পক্ষ থেকে জেলা কমিটির সভাপতি অমলেন্দু হাওলাদারসহ সনাকের সদস্যরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

উল্লেখ্য, গেল  ১৯ ফেব্রুয়ারি  টিআইবির ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের ১০৩তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের এই পদে নির্বাচন করা হয়। ট্রাস্টি বোর্ডে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পারভীন হাসান।  ২২ ফেব্রুয়ারি  থেকে অ্যাডভোকেট সুলতানা কামালের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বোর্ডের নতুন মহাসচিব হিসেবে এবং অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এই  বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন মাহফুজ আনাম, সিনিয়র অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, পারভিন মাহমুদ এফসিএ, আবুল মোমেন এবং অধ্যাপক ড. ফখরুল আলম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ