• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে কেপিআইএল`র সদস্যদের আউট সোসিং-এর মাধ্যমে উপার্জিত প্রথম বেতন ভাতা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2020   Monday

রাঙামাটিতে বেকার যুবক-যুবতীদের বেকারত্ব দুর করতে কর্ণফূলী আইটি লিমিটেডের সদস্যদের আউট সোসিং এর মাধ্যমে উপার্জিত প্রথম বেতন ভাতা সোমবার অনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।


শহরের কল্যাণপুরের উদ্যোগ উদ্যোগ রিসোর্স সেন্টার মিলনায়তনে বেতন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অনুষ্ঠানে বক্তব্যে দেন ইউএনডিপি-সিএইচটিডিএফের জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য্য চাকমা, রাঙামাটি কারিগরী প্রশিক্ষন সেন্টারের কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদিক্কী, কর্ণফূলী আইটি লিমিটেডের চেয়ারম্যান জগৎ আলো চাকমা, নির্বাহী পরিচালক মোঃ মাহফুজ ভুইঁয়া, কর্ণফুলী আইটি লিমিটেডের সিইও মিকেল চাকমা।


অনুষ্ঠানে কর্ণফূলী আইটি লিমিটেডের(কেপিআইএল) উদ্যোগে তিন মাস প্রশিক্ষন শেষ করার পর প্রশিক্ষনার্থীদের আউট সোসিং এর মাধ্যমে উপার্জিত বেতন ভাতা ও কার্ড প্রদান করেন অতিথিরা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ধৈর্য্য, মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে যে কাজটি করা হয়, সে কাজে অবশ্যই সফলতা আসে। তিনি বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তিতে ভালো কাজ যেমন আছে, তেমনি আছে খারাপ কাজও। তোমরা ভালো কাজগুলোকে বেছে নিয়েছো বিধায় আজ সফলতার মুখ দেখতে পেয়েছো। আত্নকর্মসংস্থানের মাধ্যমে অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছো। এ অর্জন তোমাদের ধরে রাখতে হবে। তোমাদের কর্মের সফলতা দেখে অন্যেরাও আগ্রহী হবে।


তিনি আরো বলেন, শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে কর্ণফুলী আইটি লিমিটেডের অবদান অবশ্যই প্রশংসনীয়। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে এখানকার শিক্ষিত যুবারা ঘরে বসে না থেকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আয়ের পথ খুঁজে পেয়েছে। কর্ণফুলী আইটি লিমিটেড একটি উদাহরণ হয়ে থাকবে এ যুবাদের মনে। তিনি এ প্রতিষ্ঠানটির উন্নয়নে পরিষদ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।


উল্লেখ্য, রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় বেকার যুবক-যুবতীদের বেকারত্ব দুর করতে কর্মসংস্থান সৃষ্টি হিসেবে কর্ণফূলী আইটি লিমিটেডের উদ্যোগে আউট সোসিং এর প্রশিক্ষন দেয়। বর্তমানে ৫২ জন যুবক-যুবতী প্রশিক্ষন শেষ করার পর কর্ণফূলী আইটি লিমিটেডের উদ্যোগে আউট সোসিং এর মাধ্যমে অর্থ উপার্জন করছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ