• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বসন্তের ছোঁয়ায় রঙিন পার্বত্য জেলা খাগড়াছড়ি

ষ্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2020   Friday

নানা আয়োজনে বসন্ত উৎসব বরণ; পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন জোড়ালো করার প্রত্যাশায় ঋতুরাজ বসন্তের ছোঁয়া লেগেছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে। প্রকৃতির পাশাপাশি হাতে-মাথায় ফুল নিয়ে রঙিন সাজে সেজেছে তরুণ-তরুণীরাসহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। নানা আয়োজনে পাহাড়ি এ জেলায় পালিত হয়েছে বসন্ত বরণ উৎসব।

 

শুক্রবার সকালে বসন্ত বরণ উৎসব ও ভালোবাসা দিবস উপলক্ষে জেলা শিল্পকলার উদ্যোগে পলাশ তলা থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নানান সাজে অংশ নেয় বিভিন্ন বয়সী নারী পুরুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শিল্পকলা একাডেমীর সামনে পলাশ তলায় এসে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গান-নাচের পাশাপাশি কবিতায় বরণ করে নেয়া হয় বসন্তকে।

 

খাগড়াছড়ি পার্বত্য পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎসবের উদ্ধোধন করেন । একাডেমির নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত বসন্ত বরন অনুষ্টানে,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ রফিকুল আলম,ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ শানে আলম। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক জীতেন বড়ুয়া । এ ছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

 

এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অুনষ্ঠান বিভিন্ন আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সকালে খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাতে ফুল, পরণে হলুদ শাড়ি ও পাঞ্জাবী পরে শোভাযাত্রায় অংশ নেয় শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি শহরের চেঙ্গী স্কোয়ার হয়ে কলেজ মাঠে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। প্রদর্শনী করা হয় বিভিন্ন পিঠা-পুলির।

 

শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণ ও পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন জোড়ালে করার প্রত্যাশা করেন তারা। একইসাথে মাদক, ধর্ষণ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে আহবান জানান শিক্ষার্থীরা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ