• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে পিকনিকের নৌকা ডুবীর দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪, নিখোঁজ ২

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2020   Friday

রাঙামাটিতে পিকনিকে আসা একটি দেশীয় নৌযান কাপ্তাই হ্রদে উল্টে গিয়ে ৫ নারী ও শিশুর  মৃত্যু হয়েছে। অপরদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নৌ দুর্ঘটনায় ১ জন নিহত ও ২  নিখোজ  রয়েছেন।   শুক্রবার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটেছে।

 

পুলিশসহ একাধিক সূত্রে জানা য়ায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের ইপিজেড এর প্যাসিফিক গার্মেন্টম লিমিটেডের ৫০ জন মহিলা শ্রমিক পিনকিকের উদ্দেশ্য বাসযোগে  রাঙামাটির পর্যটন কেন্দ্র এলাকায় বেড়াতে আসেন।   পওে তারা  পর্যটন ঘাট থেকে  দুটি  ফাইফার অফটিকেল বোট ভাড়া করে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনে বের হন।  পর্যটন ঘাট থেকে প্রায়  কিছু দুর পৌছানোর পর বোটটি কাত হয়ে বোটটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক কন্যা শিশু ও ৪ মহিলা নিহত হন। নিহতরা হলে শীলা আক্তার(২০), রীণা আক্তার(৪৫)া, শিশু কন্যা আফরোজা(১৫), আছমা আক্তার(৫০) ও অজ্ঞাত একজন। খবর  পেয়ে ফায়ার সার্ভিস কমী, নৌ পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে  রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।  এছাড়া এ ঘটনায় লিপি বেগম(৪৫), আবু বক্কর,রবিউল ও অজ্ঞাত  আহত হন। তাদের মধ্যে লিপি আক্তারকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পর পেয়ে জেলা প্রশাসক মামুনুর রশীদ ও অতিরিক্ত পুলিশ সুপার তাপস তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে  যান।  সেখানে অবস্থান করা ফায়ার সার্ভিসের লোকাদেও উদ্ধারের জন্য নির্দেশনা দেন।

 

এদিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত একটি পর্যটকবাহী বোট ডুবে এক কন্যা শিশু নিহত ও ২ জন নিখোজ রয়েছেন। নিহতের নাম দেবলীনা (১০)। নিখোজ রয়েছেন বিনয়(৫) ও তুম্পা(৩০)।  এ রিপোর্ট লেখা পর্ষন্ত ফায়ার সার্ভিস কর্মীরা  তাদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। 

 

কাপ্তাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী জানান, চন্দ্রঘোনায় কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলি নদীতে চট্টগ্রাম থেকে আগত ১২৫ জনের একটি পর্যটকবাহী বোট ডুবে যায়। এতে তিন জন নিখোজ হন। তাদের মধ্যে  ডুবুরিরা একজনের মৃতদেহ উদ্ধার  করেছে। 

 

এদিকে গতকাল ঘটনার পর জেলা প্রশাসন কার্যালয় সন্মেলন কক্ষে একটি  জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক একেএম মামুনর রশীদ। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধন কর্মকর্তা ও নৌপুলিশ কর্মকর্তা এবং  লঞ্চ ও বোট মালিক সমিতি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায়  কাপ্তাই হ্রদে চলাচলকারী কোনো বোটে ছাদ না রাখা, তবে  তাতে ছাদ থাকলেও কোন যাত্রীকে ছাদে উঠানো যাবে না, বোট মালিকদের যাত্রীদেও লাইফ জ্যাকেট সরবরাহ ও ব্যবহার নিশ্চিতসহ যথাযথ ব্যবহার করতে হবে। এছাড়া বিআইডব্লিউটিএর কর্মকর্তা কর্মচারীদেও হ্রদে যাত্রী পরিবহনে নিয়োজিত নৌযানগুলোর ফিটনেস সার্টিফিকেট যাচাবাছাই করতে হবে। সভায় নিহতদের প্রত্যেক পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সৎকার্য্য নিষ্পন্ন করতে ২০ হাজার টাকা সহায়তা প্রদানের ঘোষনা করা হয়।  

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, উদ্ধারকৃত একজনের আহত তাকে জানিয়েছেন যে দুটি বোটই পর্যটন ঘাট এলাকা থেকে পাশাপাশি করে নৌভ্রমনের জন্য রওনা দিয়েছিল। ঘটনা ঘটার আগে একটি বোটের জনৈক যাত্রীর হাত থেকে একটি কামরাঙ্গা হ্রদের পানিতে পড়ে গেলে তা উদ্ধারের জন্য উভয় বোটের যাত্রীরা বোটের একধারে চলে আসেন। এতে একটি বোটটি উল্টে  গেলে এ দুর্ঘটনা  ঘটে।  এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে।    

 

রাঙামাটি জেনারেল হাসপাতাল আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর চৌধুরী জানান, নৌ ডুবিতে এক শিশু কন্যাাসহ ৫ নারীর মৃত হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ তাদের স্বজনদের কাছে দেয়া হবে।

 

রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস বলেন, চট্টগ্রাম থেকে পিকনিকে আসা নৌকা ডুবিতে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবার হ্রদে ভ্রমনের জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কঠোর নজরদারীতে  থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ