• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

কক্সবাজারে রাখাইন পল্লী উচ্ছেদের প্রতিবাদে রাঙামাটিতে রাখাইন সম্প্রদায়ের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2020   Monday

কক্সবাজারে উপকুল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণের জন্য কক্সবাজার সদর উপজেলার ৬নং চৌফলদন্ডী ইউনিয়নের বসবাসরত অসহায় রাখাইন সম্প্রদায়ের বসত-ঘর, বৌদ্ধ মন্দির ও শ্মশান পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বেআইনীভাবে অধিগ্রহন করে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিতের দাবীতে সোমবার রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায়। 

 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সভাপতিত্ব করেন রাখাইন সম্প্রদায়ের সদস্য ও সাংবাদিক উচিংছা রাখাইন। বক্তব্যে রাখেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহম্মেদ, বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মংচোয়াং অভি, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি রাঙামাটি জেলার সভাপতি টুকু তালুকদার, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উইভ এর নির্বাহী পরিচালক নাই উ প্রু মারমা প্রমুখ।


বক্তারা বলেন, বর্তমান সরকার টেকসই উন্নয়ন ও উপকূল সুরক্ষার জন্য এক শত বছরের “ডেলটা প্ল্যান” এর আওতাধীন চট্টগ্রাম-কক্সবাজার উপকূলীয় এলাকায় “সুপার ডাইক” নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা সম্মানের সাথে স্বাগত জানাই। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মান করা হলে কক্সবাজার জেলার চৌফলদন্ডীতে ৪শ বছর ধরে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের ১২০টি পরিবার, ৩টি শ্মশান ও ৩টি বৌদ্ধ বিহার উচ্ছেদ হয়ে যাবে।

 

 

বক্তারা রাখাইন সম্প্রদায়ের যে স্থানে বেড়িবাঁধ ও সুপার ডাইক নির্মান করা হবে, সেখানে নির্মান না করে বিকল্প পরিকল্পনা গ্রহন করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ