• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার ভিত্তি-বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2020   Saturday

প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার ভিত্তি। এই ভিত্তিকে মজবুত করতে পারলেই ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ ও মেধাসম্পন্ন জাতি গঠন সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
তিনি বলেন, বিগত বছরগুলোতে দেশের উন্নয়নে যে দৃশ্যমান পরিবর্তন এসেছে, শিক্ষার ক্ষেত্রেও সেরকম পরিবর্তন আনতে হবে। তার জন্য শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীদের নিজ সন্তানের ন্যয় শিক্ষাদান করতে হবে। তবেই এদেশ দ্রুত একটি শিক্ষিত জাতি পাবে।


শনিবার রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিপিএড কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষনে তিনি এসব কথা বলেন।


রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সারওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষক ফার্থ চৌধুরী ও রাবেয়া আক্তার প্রমূখ।


এর আগে ফিতা কেটে রাঙামাটি প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের শহীদ মিনার উদ্বোধন ও গাছের চারা রোপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য অতিথিরা। পরে ইন্সটিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ বাস্তবায়ন করতে হলে আমাদের শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, শিক্ষিত সমাজ গড়ে তোলে শিক্ষিত জাতি, আর সেই সমাজ ও জাতি দেশকে নিয়ে যায় উন্নত স্তরের দিকে।


পরিষদ চেয়ারম্যান ইন্সটিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা সফরের জন্য পরিষদ থেকে আর্থিক সহায়তা ও শহীদ মিনারের অসমাপ্ত কাজ সম্পন্ন এবং ইন্সটিটিউটে বেঞ্চ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ