• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jan 2020   Saturday

সারাদেশে ন্যায় রাঙামাটিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২য় রাউন্ডে রাঙামাটি জেলায় মোট ৭৯ হাজার ৪৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর মাধ্যমে অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

এসময় জেলা স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব শারমিন আক্তার জাহান, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ নিহার রঞ্জন নন্দী, রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা।

 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ডে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু খাবে নয় হাজার ২৯টি ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু খাবে ৭০ হাজার ৪১৭ ক্যাপসুল। পুরো জেলায় মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্র খোলা হয়েছে।

 

এদিকে, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে একাধিক মনিটরিং টিমের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। স্থানীয় টিকাদান কেন্দ্রেগুলোর পাশাপাশি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর জেলার দূর্গম এলাকা সমূহের শিশুরা যাতে এই কর্মসূচী থেকে বাদ না পড়ে তার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানান রাঙামাটি সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ