• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    বিলাইছড়িতে ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপিত                    
 
ads

রাঙামাটিতে বনভান্তের ১০১ তম জন্ম দিবসে নানান ধর্মীয় অনুষ্ঠান পালন

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2020   Wednesday

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ১০১তম জন্ম দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে  উদযাপন করা হয়েছে।

 

রাজ বন বিহারের পশ্চিম মাঠে আয়োজিত অনুষ্ঠানে মধ্যে ছিল সংঘদান, অস্টপরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান দান অনুষ্ঠান ও বনভান্তের জীবনী নিয়ে ধর্ম আলোচনা সভা। এতে ধর্ম দেশনা  রাজ বন বিজারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের পালি বিভাগের প্রধান ড. জিনবোধি মহাথেরো, পানছড়ি অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাথেরো।  এসময় রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

এর আগে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে  বুধবার রাত ১২ টায় বনভান্তের জন্ম দিনের ১০১ পাউন্ডের কেক কাটেন  রাজ বন বিজারের ভিক্ষ সংঘের প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বনভান্তের অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন। সকালের দিকে রাজ বন বিহারের রাখা বনভান্তের মমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান  বনভান্তের শিষ্য, হাজার হাজার ভক্ত  ও পূণ্যার্থীরা।  গত এক সপ্তাহ ধরে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে রাঙামাটিতে ত্রিপিটক র‌্যালীসহ নানান ধর্মীয় অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়, যা  বুধবার সমাপ্ত হয়েছে।

 

উল্লেখ্য,রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ১৯২০ সালের ৮ জানুয়ারী সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ