• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিটিভির বনফুল-লোক লোকালয় অনুষ্ঠানের তিন যুগ পূর্তিতে রাঙামাটিতে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jan 2020   Monday

পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসমূহের জীবনধারা ও সংস্কৃতি নিয়ে নির্মিত শিক্ষা ও সংস্কৃতিমূলক ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভি`র বনফুল ও লোক লোকালয় অনুষ্ঠানের তিন যুগ পূর্তিতে  সোমববার রাঙামাটিতে বর্নাঢ্য আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

 

ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ঝিনুক ত্রিপুরার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে তিন যুগ পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

এসময় লোক-লোক লোকালয়ের সদস্য সচিব ঝিনুক ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক পরিকল্পনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুমার ত্রিপুরা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীন সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ, পৌর প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্র রাঙামাটি প্রধান শরিফুল ইসলাম, বনফুল-লোক লোকালয়ের তিন যুগ পূর্তি অনুষ্ঠানের আহবায়ক তাওফিক হোসেন কবীর।

 

এর আগে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রাঙামাটি জেলার সংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের আয়োজনে ও বিশিষ্ট নাগরিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের সম্মিলিত অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গর্জনতলীস্থ ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

পরে বিভিন্ন ক্যাটাাগরিতে ১৭জনকে সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। সন্মাননা প্রাপ্তরা হলেন, সুরেন্দ্র লাল ত্রিপুরা (মরনোত্তার), প্রয়াত অংথোয়াই চিং চৌধুরী (অনন্ত চৌধুরী) (মরনোত্তার), দীপংকর তালুকদার এম পি, সাহানা দেওয়ান, নিরূপা দেওয়ান, গৌতম দেওয়ান, এ কে এম মকছুদ আহমদ, রঞ্জিত দেওয়ান, শৈলেন দে (মরনোত্তার), সুরেশ ত্রিপুরা, রণেশ^র বড়–য়া, জীবন রোয়াজা, হুমায়ূন কবীর, প্রদীপ বাহাদুর লালে।

 

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, আমাদের দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবন সংস্কৃতি, ঐতিহ্যময় জীবনধারা আমাদের জাতীয় সাংস্কৃতিক পরিমন্ডলে অনুপম সংযোজন বিটিভির বনফুল-লোক লোকালয়।

 

তিনি বলেন, সারাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্রময় জীবন ও নান্দনিক সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য যেন হারিয়ে না যায় সেই লক্ষ্যকে সামনে রেখে সাংবাদিক চৌধুরী আতাউর রহমান বিটিভির বনফুল ও লোক লোকালয় অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ি জাতি সমূহের সতন্ত্র সংস্কৃতি সংরক্ষণের ধারার সূচনা করেন। আর এর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের ঐতিহ্য,সংস্কৃতি দেশ ও বিদেশের পরিমন্ডলে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের প্রতিভার আত্নপ্রকাশ করারও সুযোগ করে দিয়েছেন। যার ধারাবাহিকতা এখনো চলছে। এতে করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে নিজেদের প্রতিভার আত্নপ্রকাশ করারও সুযোগ পাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে পাহাড়ী জনগোষ্ঠীর বৈচিত্রময় জীবন, ঐতিহ্যময় সাংস্কৃতি সংরক্ষণ, বিকাশ ও উদ্যোগ বনফুল-লোক লোকালয়ের তিন যুগ পূর্তি করছে। এই ধারাবাহিকতা আমাদের সবাইকে ধরে রাখতে হবে।

 

আলোচনা সভায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বক্তারা বলেন, বিটিভির সংবাদ এবং অনুষ্ঠানের মাধ্যমে ৩৬ বছর আগে থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি, উৎসব, ঐতিহ্য, বর্ণিল জীবনযাত্রা পর্যটন সম্ভাবনা সম্প্রচারের উদ্যোগ নেয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্রময় জীবন ও নান্দনিক সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য সুরক্ষা পেয়েছে।

বক্তারা বলেন, আর ১৯৮৪ সালে পূর্ণাঙ্গভাবে প্রোগ্রাম তৈরি করে প্রচার করে বাংলাদেশ টেলিভিশন-প্রথম বহির্দৃশ্য ধারণ করে তৈরি করে পাহাড়ীদের অনুষ্ঠান। এ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-এ প্রচার হয়েছে বহুবার। তখন বাংলাদেশ টেলিভিশন ছাড়া আর কোন চ্যানেল ছিল না।

 

আর এই প্রোগ্রামে মারমা, চাকমা, ম্রো, বম, ত্রিপুরা, লুসাইসহ প্রায় সবকটি নৃ-গোষ্ঠীর অংশগ্রহন করেছিল। সেই সময় থেকে প্রতিটি অনুষ্ঠানের পরিকল্পনা, লোকেশন নির্ধারণ, শিল্পী-কলাকুশলী নির্বাচন, গ্রন্থনা, উপস্থাপনা এবং ধারণের বিষয়ে পরিপূর্ণভাবে বনফুল থেকে লোক লোকালয় পর্যন্ত হাটি হাটি পা পা করে ৩৬ বছর পার করেছেন তিনি একজন আলোকিত সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা। আর সেই সময় পাহাড়ে এইসব অনুষ্ঠান করা ছিলো দূরূহ ব্যাপার। তবুও তিনি দিন রাত পরিশ্রম করে সারাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বৈচিত্রময় জীবন ও নান্দনিক সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য যেন হারিয়ে না যায় তার জন্য কাজ করে গেছেন। আর এ লোকলোকালয় এখন তিন যুগ পূরণ করলো। এখনও পর্যন্ত সবার ভালবাসা নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বনফুল থেকে লোকলোকালয় আছে সবার অন্তর জুড়ে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ