• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

কাপ্তাইয়ে মা-মেয়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2019   Thursday

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর  উপজেলা পর্যায়ে "শ্রেষ্ঠ প্রধান শিক্ষক" (মহিলা) নির্বাচিত হয়েছেন কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার এবং "শ্রেষ্ঠ সহকারী শিক্ষক" ( মহিলা) নির্বাচিত হয়েছেন চন্দ্রঘোনা বি,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওশন শরীফ তানি। সম্পর্কে এরা মা-মেয়ে। 

 

 উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সংক্রান্ত কমিটি বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষায় উর্ত্তীনদেরই নির্বাচীত করে থাকে বলে জানিয়েছেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী।       উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল ওই কমিটির সভাপতি এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী কমিটির সদস্য সচিব হিসাবে কমিটির অন্যান্য সদস্যদেরকে নিয়ে এই নির্বাচন সম্পন্ন করেন।

 

 শ্রেষ্ঠ প্রধান শিক্ষক( মহিলা) খালেদা আক্তার ২০১৩ সালে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং ২০১৬ সালে  রোকেয়া দিবসে শিক্ষা ও চাকরি  ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য "জয়িতা নারী" সম্মানে ভূষিত হন। এছাড়া তিনি একজন সংস্কৃতিনুরাগী হিসাবেও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন দীর্ঘদিন। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনে তিনি  কাপ্তাইয়ের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ৯ বছর শিক্ষকতা করেছেন। পরবর্তীতে  ১৯৯৬ সালে তিনি প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পেয়ে অদ্যাবধি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার অসংখ্য ছাত্রছাত্রী সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন পদে আসীন আছেন।

 

এদিকে, তারই মেয়ে বি,এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রওশন শরীফ তানি প্রাথমিক শিক্ষা পদক কাপ্তাই উপজেলা পর্যায়ে মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। উল্ল্যেখ যে, রওশন শরীফ তানি শিক্ষকতার পাশাপাশি একজন সংগীত শিল্পী হিসাবে এতদঞ্চলে বেশ জনপ্রিয়। তিনি বাংলাদেশ বেতারের রবীন্দ্র সংগীত শিল্পী হিসাবে তালিকাভুক্ত। এছাড়া, তিনি আবৃত্তি ও উপস্থাপনায়ও সমান পারদর্শী।

 

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) রওশন শরীফ তানি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক একাডেমি, উদীচী, কাপ্তাই আবৃত্তি একাডেমিসহ অনেক সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি লোকসংগীত ও রবীন্দ্র সংগীতে জাতীয় পুরস্কার অর্জনসহ আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন।

 

উল্ল্যেখ, এবছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কাপ্তাই উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) নির্বাচিত হয়েছের নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মল্লিক এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক( পুরুষ) নির্বাচিত হয়েছেন শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ