• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2019   Monday

সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সরকারের উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষা করে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পরিষদের হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করলে এ জেলার উন্নয়ন হবে এবং এ জেলার মানুষের কল্যাণ হবে। আপনাদের সবারই মূল লক্ষ্যটা হবে মানুষের সেবা করা। মুজিববর্ষ (২০২০) কে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক জেলার প্রত্যেক উপজেলায় “পরিছন্ন গ্রাম-শহর” কার্যক্রমের উপরে চেয়ারম্যান কর্মপরিল্পনাগুলো তুলে ধরেন এবং তা বাস্তবায়নে হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের নির্দেশ দেন।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, বিগত মাসে ম্যালেরিয়া রোগীর সংখ্যা ৯৬০ হলেও চলতি মাসে ৬২৬জন পাওয়া গেছে। সুতরাং আগের তুলনায় চলতি বছরে ম্যালেরিয়া রোগের প্রকোপ অনেকাংশে কমেছে। তিনি বলেন, বর্তমানে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতেও ডেলিভারি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কম্যুনিটি ক্লিনিকে এ পর্যন্ত ৩২ হাজার ৫৮৬জন রোগী স্বাস্থ্য সেবা নিয়েছে। অন্যদিকে জেনারেল হাসপাতালে সকল স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা বলেন, বর্তমানে সব প্রাইমারী স্কুলে সমাপনী পরীক্ষা চলছে। এবারে ১১ হাজার ৩৮জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এছাড়া জেলার চেলাছড়া ও আটারকছড়া আবাসিক ছাত্রাবাস সমূহের ব্যয় রাজস্ব খাতে অন্তর্ভুক্তির জন্য মন্ত্রণালয়ে পত্র লেখা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ