• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

বিলাইছড়িতে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ মূলক আলোচনা সভা

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2019   Wednesday

“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্য্যক্রমের আওতায় বুধবার বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

উপজেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। কাপ্তাই তথ্য অফিসের সহকারী কর্মকর্তা মোঃ হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়–য়া, উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন ও সদর ই্উপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। অনিল কুমার আসাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি তথ্য কর্মকর্তা মোঃ হারুন। এ সময় আরও বক্তব্য রাখেন, সাংবাদিক পুষ্প মোহন চাকমা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুবর্ণা বাড়ৈ। এছাড়াও সভায় সরকারি বিভিন্ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন এলাকা থেকে আগত নারী  নেতৃবৃন্দরা অংশগ্রহণ করে। এ সময় তথ্য অফিসের পরিবেশনায় শিক্ষা সচেতনতামূলক দুটি গান পরিবেশন করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করণের লক্ষ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ভিশনঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ধ্যবহার এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে বিশদ আলোচনা করেন। তারা আরও বলেন, আজকের শিশুরা হবে ভবিষ্যৎ উন্নত বাংলাদেশের সুনাগরিক। তাই তারা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ