• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লংগদুতে ৫০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Nov 2019   Wednesday

বুধবার রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নবনির্মিত এ কমপ্লেক্সে হাসপাতাল ভবন, কনসালটেন্ট ডরমেটরী, নার্স ডরমেটরী ও স্টাফ ডরমেটরী নির্মাণ করা হবে।

 

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে কমপ্লেক্স প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরবিন্দ চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় প্রমূখ।

 

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার নানা অবকাঠামো নির্মানের উদ্যোগ নিয়েছে। আমরা সকলে মিলে সরকারের এমন মহতি উদ্যোগকে সফল করার জন্য কাজ করে যাবো। এলাকার শিক্ষা স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান তিনি। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে এসে চিকিৎসক’সহ অন্যান্য কর্মকর্তারা নিয়মিত থাকতে চায় না। এর ফলে পাহাড়ের সব হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য প্রতিষ্ঠিানে কর্মকর্তার সংকটের কারনে জনসাধারণ ভোগান্তিতে থাকে। তিনি বলেন, এ জেলা থেকে আমাদের সন্তানদের মানসম্মত উচ্চ শিক্ষার মাধ্যমে যোগ্য করে তোলার সময় এসেছে। পাহাড়ের শিক্ষার্থীদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক তৈরী করতে পারলে তবেই এ সংকট লাঘব হবে।

 

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রকৌশলী মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু, আওয়ামীলীগ নেতা বাবুল দাশ বাবু, ওসি সৈয়দ মোহাম্মদ নূর, মেডিকেল অফিসার ডা.ফকরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরী, সাংবাদিক এখলাস মিঞা খান প্রমূখ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ