• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

জুরাছড়িতে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চেক বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2019   Monday

সোমবার জুরাছড়ি উপজেলায় ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস ছয় জন রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আথিক অনুদান চেক বিতরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা উপস্থিত থেকে রোগী অভিবাবকদের হাতে এসব চেক তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত মৈদং ইউনিয়নের শীলছড়ি গ্রামের পায়েল চাকমা, জুরাছড়ি ইউনিয়নের হাজাভিটা গ্রামের রাহুল চাকমা, বনযোগীছড়া ইউনিয়নের বহেরাছড়ি গ্রামের অনতা চাকমা, একই ইউনিয়নের চকপতিঘাট গ্রামের খোকন চাকমা, সজিলা চাকমা, কতরখাইয়া গ্রামের সুপ্রিয় চাকমাকে ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা বলেন, সরকার একটু দেড়ীতে হলেও জটিল রোগীদের চিকিৎসা সহায়তায় প্রদান করছে। এসব অর্থ রোগমুক্তি কিংবা চিকিৎসায় বিরাত ভুমিকা পালন করবে।

 

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সরকার ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জম্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের অনলাইনে আবেদনের মাধ্যমে ৫০ হাজার টাকা অনুদান ও উপজেলা পর্যায়ে রোগী কল্যান তহবিল থেকে তাৎক্ষনিক দরিদ্র রোগীদে ঔষধ ক্রয় ব্যয় বহনে সহায়তা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ