• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

রাঙামাটি পৌর মেয়রের অনুপস্থিতিতে নিরলস কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2019   Wednesday

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন স্বল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকে জনপ্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে রাঙামাটি পৌরবাসীকে সেবা দেওয়ার লক্ষে নিরলসভাবে কাজ যাচ্ছেন।

 

পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাঙামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বিভিন্ন স্থানে পৌর কর্তৃপক্ষ ময়লা আবর্জনা পরিস্কার, পৌরসভার সড়ক বাত্তি ও ডেঙ্গু মশা নিধন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম স্বশরীরে পর্যবেক্ষন করছেন মেয়র জামাল উদ্দিন।

 

এছাড়াও আকবর হোসেন চৌধুরীর বর্তমান মেয়রের অনুপস্থিতিতে চুক্তির বাইরে বেশী জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করছে এ অভিযোগের প্রেক্ষিতে অবৈধভাবে ৩টি অস্থায়ী স্থাপনা নিমার্ণ কাজ করা হচ্ছে এবং উক্ত স্থানে ৫টি গাছ পৌরসভার বিনা অনুমতিতে কেটে ফেলেছেন চুক্তি স্বাক্ষরের দ্বিতীয় পক্ষ মনিকা আকতার। চুক্তি অনুযায়ী কফি শপের অস্থায়ী লীজ অস্থায়ী স্থাপনা নির্মাণ কাজ না করায়, প্যানেল মেয়র মো: জামাল উদ্দিনের নেতৃত্বে তা বন্ধ করে দেওয়া হয়।

 

অন্যদিকে গত ২২ জুলাই থেকে রাঙামাটি পৌরসভা ফগার মেশিন ও মশা নিধনের স্প্রে’র মাধ্যমে ডেঙ্গু মশা ও পোকা মাকড় নিধণ কার্যক্রম চালিয়ে আসছে। বিভিন্ন স্থানে সরেজমিনে পৌর কর্মচারীদের কার্যক্রম তদারকির ফলে পৌরবাসী তাদের বিভিন্ন সমস্যা ভারপ্রাপ্ত মেয়রের নিকট তুলে ধরছেন। কিছু কিছু সমস্যা তাৎক্ষনিক সমাধান করতেও দেখা গেছে। মেয়র জামাল উদ্দিনকে সরাসরি নিজেদের এলাকার সমস্যার কথা বলতে পেরে স্থানীয়রা অত্যন্ত খুশি।

 


ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন প্রতিবেদককে বলেন, রাঙামাটি শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত রাখা পৌরসভার একার পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে পৌরবাসীর সহযোগীতা খুবই প্রয়োজন। পৌরসভার নাগরিকরা একটু আন্তরিক হলেই এই শহরকে অনায়ানেই পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারবো।

 

তিনি আরো বলেন, রাঙামাটি পৌরসভার ১-৯টি ওয়ার্ডের নিয়মিত ময়লা আবর্জনা পরিস্কার, রাত্রীকালীন জনসাধারনের চলাচলের সুবিধার জন্য বৈদ্যুতিক ভাল্ব এর ব্যবস্থা ও ডেঙ্গু মশা নিধন কার্যক্রম পরিচালনা করে আসছি। রাঙামাটির বিভিন্ন ওয়ার্ডের অলিতে গলিতে ময়লা আবর্জনা অপসারন করার লক্ষ্যে নিজে উপস্থিত থেকে তদারকি করছি এবং পৌরবাসীকে অনুরোধ করছি যে, নিজেদের বাসাবাড়ীর ময়লা আবর্জনা যেন নির্দিষ্ট স্থানে ফেলেন। রাঙামাটি শহর পর্যটন বান্ধব শহর। পরিস্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দাযিত্ব-কর্তব্য। এজন্য পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন।

 

প্রসঙ্গত: রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রশিক্ষনের জন্য থাইল্যান্ড এবং দক্ষিন কোরিয়া সফরে যাওয়ার কারনে রাঙামাটি পৌরসভায় মেয়রের অবর্তমানে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১ জামাল উদ্দিন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ