• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কাপ্তাই গড়া হবে-লেঃ কর্নেল তৌহিদ উজ্জামান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Sep 2019   Saturday

কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল তৌহিদ উজ্জামান বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসের কারনে পাহাড়ে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যারা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি করেন তারা বৃহত্তর পাহাড়ী জনগণের কল্যানে কাজ করে না। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এপথ অবলম্বন করছেন। তাদের নিজেদের কোন আদর্শ নেই। তিনি আরো বলেন, সরকার  পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে,। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। জোন কমান্ডার সকলকে সাথে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত কাপ্তাই গড়ার অঙ্গীকার করেন।

 

 বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোনের (২৩-ই- বেঙ্গল)  আয়োজনে শনিবার হেডম্যান ও কারবারী সম্মেলনে  জোন অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদ উজ্জামান  সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

 

কাপ্তাই ২৩ ইস্ট বেঙ্গলের সৈনিক সিপাহী আফজাল হলে অনুষ্ঠিত উপ-অধিনায়ক মেজর রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ`লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ কাইছার, বিএসপিআইয়ের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, ১০ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক রফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সাবেক প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি,  হেডম্যান, কারবারী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ  এবং সমাজের বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন ১১৯ নং ভাইজ্যাতলি মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কাপ্তাই বনিক কল্যান সমিতির সভাপতি সাগর চক্রবর্তী, কারবারী নেথোয়াই মারমা, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, হরিনছড়া পাংখো পাড়ার কারবারী আর দৌলিয়ান পাংখোয়া প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ