• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির কাপ্তাইয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন
পার্বত্য চুক্তির পর পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে-প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2019   Tuesday

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পার্বত্য চুক্তির পর পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেখানে যথেষ্ট পরিমাণ আত্মসামাজিক উন্নয়ন সাধিত হয়েছে। এখন পাহাড়ের প্রত্যন্ত এলাকা শতভাগ বিদ্যুৎতায়নের কাজ সম্পন্ন করা গেলে এখানে উন্নয়নের কাজ আরো বেগবান হবে।

 

প্রধানমন্ত্রী আরো বলেন, পার্বত্য এলাকার যেখানে বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না সেখানে সৌর বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বিদ্যুৎ পৌছেঁ দিতে হবে। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের যেসব জায়গায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব নয় বা দূর্গমতার কারনে যেখানে বিদ্যুতায়ন সম্ভব নয় সেসব প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।


বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙামাটির কাপ্তাইয়ে ৭.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় তিনি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি বিদ্যুৎ কেন্দ্র, ৮টি উপকেন্দ্র এবং ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুমুর রশিদ, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিঃ জেনারেল মাইনুর রহমান এফ ইউপি, পিএসসি, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের ভিসি প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি জোন কমান্ডার মোঃ রফিকুল ইসলাম পিএসসি, এমএসসি, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমানসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্যের পর রাঙামাটি জেলা প্রশাসকসহ বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেন। এ সময় এক ছাত্রীর সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভালোভাবে লেখাপড়া করতে হবে, কারন তোমরাই আগামীর ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মান উন্নয়নের জন্য পাহাড়ের দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয় করা হচ্ছে। এতে দুর্গম এলাকার ছেলেমেয়েরা এসব বিদ্যালয়ে অবস্থান করে পড়াশুনা করতে পারবে। সেজন্য তিন পার্বত্য জেলায় আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করছে সরকার। এসব কাজের খবরাখবর নিতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন।


এসময় প্রধানমন্ত্রী রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রমের বিষয়ে খরবা খবর নেন। প্রধানমন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের অবকাঠামোগত বিষয়ে জানতে চাইলে বিজ্ঞান প্রযুক্তি বিদ্যালয়ের ভিসি প্রদানেন্দু বিকাশ চাকমা বিভিন্ন সমস্যার কথা জানান। প্রধানমন্ত্রী সমস্যা সমাধানের সবকিছু তৈরী করে দ্রুত প্রস্তাব পাঠানোর নির্দেশ দেন। প্রস্তাবনা পেলে একনেকের মাধ্যমে তা পাশ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উল্লেখ্য, ২০২০ সালের মধ্যে বিদ্যুতের মোট উৎপাদনের ১০ ভাগ নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদনের লক্ষ্যে ২০১৭ সালের ৯ জুলাই চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান জেটটি করপোরেশন পাওয়ার এর তত্ত্বাবধানে এ সৌর প্রকল্পটির কাজ শুরু হয়। কাপ্তাইয়ে সৌর শক্তির সাহায্যে সরকারিভাবে দেশের প্রথম সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন চলছে। এ প্রকল্পের প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যয় ধরা হয়েছে পাঁচ টাকা ৪৮ পয়সা।


এদিকে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী দুই বছর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান জেটটি করপোরেশন এটির দেখভালের দায়িত্বে থাকবে। দুই বছর এটি কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের হাতে ন্যস্ত থাকবে। এই প্রকল্পের মাধ্যমে রাঙামাটি, কাপ্তাই ও লিচু বাগান পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের পর, অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানান তিনি।


কর্ণফুলী জলবিদ্যু কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুরজ্জাহের বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এই কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। কাপ্তাই হ্রদের ওপর ভাসমান আর ও ৫০ মেগাওয়াটের একটি সোলার প্যানেল বিদ্যুকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।


তিনি আরো বলেন, ১১০ কোটি টাকা ব্যয়ে ৭.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পে অর্থ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ৫০ মেগাওয়াটের নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নেও সহায়তা দেবে এডিবি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ