• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটিতে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2019   Saturday

শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে সভায় টিআইবি’র এরিয়া ম্যানেজার বেনজিন চাকমার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার। সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সনাক-সদস্য  মুজিবুল হক বুলবুল, মিহির বরন চাকমা,  এঞ্জেলা দেওয়ান স্বজন সদস্য ডা: রনজিত নাথ, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর, ডা. গৌরব দেওয়ান, কনসালটেন্টসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং  ইয়েস,ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি সদস্যরা।

 

 সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন বলেন, দেশের অন্যান্য এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করলেও রাঙামাটিতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং ডেঙ্গুতে সর্বশেষ ৭৮ জন সনাক্ত হলেও কোন ধরনের মৃত্যুর মত ঘটনা ঘটেনি।  এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। রাঙামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার ডেঙ্গু ও চিকনগুনিয়া সম্পর্কিত পূর্ব সচেতনতামূলক প্রচারনার ফলে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়েছি বলে অনেকে মত প্রকাশ করেন। বিগত সময়ে বিভিন্ন সভায় তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়া সম্পর্কিত সতর্কবার্তা ও করণীয় বিষয়ক পরামর্শ প্রদান করেছেন। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষও ডেঙ্গু মোকাবিলাই গভীর ভাবে কাজ করেছে। সমাপনী

 

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, রাঙামাটির স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং সকলের সহযোগিতায় স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি পাবে এবং জনবান্ধব হাসপাতালে পরিনত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ