• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

লামা খালের পানিতে ভাসমান অবস্থায় আলীকদমের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2019   Friday

লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নে পানিতে ভাসমান অবস্থায় ও  চদই মুরুং (৪৭) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার দুপুর বেলা ১ টার সময় উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড় কলারঝিরি মুখে লামা খালে ভাসমান অবস্থায় এ লাশটি উদ্ধার করা হয়।

 

চদই মুরুং(৪৭) পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রঞ্জু মুরুং পাড়ার পাটবো ম্রো`র ছেলে।

 

উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাচিং প্রু মার্মা বলেন, গত শুক্রবার সকাল ১০টার দিকে বড় কলারঝিরির মূখে লামা খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে আমি থানাকে জানাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে  লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছি,  বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড় কলারঝিরি এলাকার হেডম্যান পাড়া থেকে লামা খাল পেরিয়ে তার আলীকদমের তার নিজ বাড়ীতে ফেরার সময় ঝিরির পানির স্রোতে পড়ে মৃত্যু হতে পারে। তবে চদই ম্রো খাল পার হওয়ার সময় মদ খেয়ে মাতাল ছিলো বলে এলাকাবাসী জানায়।


মৃত চদই ম্রো ছোট ভাই মেন ওয়াই ম্রো বলেন, আমার বড় ভাই চদই ম্রো জুমে কাজ করতে এসে অন্য কাজ থাকায় লামার হেডম্যান পাড়ায় আসে। আমার ভাইয়ের মৃগি রোগ আছে। সে চৈক্ষং ইউনিয়নের গ্রাম পুলিশ।

 

এ দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, চদই মুরুং আমার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলো। লামা খাল পেরিয়ে বৃহস্প্রতিবার লামা থেকে আলীকদমে আসার সময় তার মৃত্যু হয় বলে জানতে পারি।

 

এ ব্যাপারে লামা থানার ওসি(তদন্ত) মোহাম্মদ আমিনুল হক বলেন, শুক্রবার দুপুর একটার সময় লামা খালে ভাসমান অবস্থায় চদই ম্রো নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করি। তার পরিবারের লোকজন জানায়, চদইয়ের মৃগি রোগ রয়েছে। আমরা লাশটি  ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ