• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

খাগড়াছড়িতে আদিবাসী দিবসে র‌্যালি ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2019   Friday

শুক্রবার খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

 

বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে সকালে মহিলা কলেজ এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের পুরাতন জীপ স্টেশনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে আদিবাসীদের ভূমি অধিকার ও সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী জানানো হয়। এসময় সংগঠনের জেলা সভাপতি চাইথোয়াই মারমা, মারমা স্টুডেন্টস কাউন্সিলের জেলা সভাপতি ক্যউপ্রু চাই মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় সম্পাদক নক্ষত্র ত্রিপুরা বক্তব্য রাখেন।


এদিকে দিনটি উপলক্ষে সকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর উদ্যোগে মধুপুর বাজার থেকে র‌্যালি বের করে শহর প্রদক্ষিন করেছে। পরে মারমা সংসদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল কান্তি চাকমা, বিভু রঞ্জন চাকমা, জেলা সভাপতি আরধ্য পাল খীসা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সদস্য অমর চাকমা প্রমূখ।


বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চুক্তির এতো বছরেও বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে এখনো স্থায়ী শান্তি ফিরেনি। তারা চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবী জানান।


অন্যদিকে আদিবাসী স্বীকৃতির দাবী সংক্রান্ত সকল অপপ্রচার বন্ধের দাবীতে সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাঙ্গালীদের দুটি ছাত্র সংগঠন। বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নারকেল বাগান এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। এছাড়া পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে একই সময়ে শহরের শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।


পৃথক কর্মসূচিতে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পৌরসভার কাউন্সিলর এসএম মাসুম রানা, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, আসাদ উল্লাহ আসাদ, শাহাদাত হোসেন কায়েস, মোঃ জাহিদুল ইসলাম।


এসময় বক্তারা বলেন, দেশে কোন আদিবাসী না থাকা সত্বেও একশ্রেণি নিজেদের আদিবাসী দাবী করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আদিবাসী স্বীকৃতি সংক্রান্ত সকল অপপ্রচার বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ