• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহান শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি পদে মোঃ মমতাজ মিয়া,সাধারণ সম্পাদক পদে রবিন বিশ্বাস নির্বাচিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jul 2019   Sunday

রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহান শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে সভাপতি পদে মোঃ মমতাজ মিয়া, সাধারণ সম্পাদক পদে রবিন বিশ্বাস নির্বাচিত হয়েছে।


গেল ২০ জুলাই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক পদ্ধতির ভোটে মোঃ মমতাজ মিয়া ২০২ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আব্দুল খালেক পেয়েছেন ৩০ ভোট। সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল ইসলাম ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ নাছির পেয়েছেন ১০৯ ভোট। সাধারণ সম্পাদক পদে রবিন বিশ্বাস ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রাজা মিয়া পেয়েছেন ৭০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মোঃ নাজিম উদ্দিন ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ সুলতান আহম্মদ পেয়েছেন ৫৯ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ হারুনুর রশিদ ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মীল মোহাম্মদ নুরুল আনোয়ার পেয়েছেন ১০৬ ভোট। সদস্য পদে বাপ্পু রায়হান, মোঃ জসিম উদ্দিন, মোঃ নুরুল ইসলাম, মিন্টু দাশ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।


রাঙামাটি করাতকল ও কাঠ পরিবহান শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দ্বিবার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন সভাপতি তপন চৌধুরী, সদস্য মোঃ ফজলু, সদস্য মোঃ সোলাইমান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ