• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজের নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2019   Monday

সোমবার রাঙামাটি সরকারী কলেজে নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।


পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি সরকারী কলেজ শাখার উদ্যোগে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য চাথোয়াই মারমা। পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি কলেজ শাখার সভাপতি জগদীশ চাকমার সভাপতিত্বে বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রামভাই পাংখোয়া, হিল ইউমেন্স ফেডারেশনের নেত্রী শান্তি দেবী তংচংগ্যা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু প্রমুখ। অনুষ্ঠানে কৃতি ২০ জন নবীন শিক্ষার্থীদের ক্রেস প্রদান করা হয়। এর আগে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছে পার্বত্য সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের জন্য। কিন্তু এই চুক্তি বাস্তবায়ন না করে পার্বত্য সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে। উপরন্তু পার্বত্য চট্টগ্রামকে একটি কারাগারে পরিণত করা হয়েছে।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য চাথোয়াই মারমা বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের বর্ষপূর্তি হচ্ছে। বর্ষপূর্তিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান,সদস্য ও আওয়ামীলীগ নেতাদের নিমন্ত্রণ করেছিল। অথচ তিন পার্বত্য জেলার প্রতিনিধিত্ব প্রতিষ্ঠান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ থেকে শুধু চেয়ারম্যান ও মূখ্য নির্বাহী কর্মকর্তাকে নিমন্ত্রণ করেছিল। আজকে পার্বত্য চুক্তি না হতো পার্বত্য মন্ত্রনালয় সৃষ্টি হতো না, তারা কোন দিনই মন্ত্রী হতে পারতো না। এই পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে পদে পদে অবজ্ঞা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কোন ভূমিকা পালন করতে পারছে না।


তিনি অভিযোগ করে আরো বলেন, পার্বত্য চুক্তির আইনে পাহাড়ী অধ্যূষিত অঞ্চল হিসেবে ঘোষনা করা হয়েছিল। পাহাড়ী অধ্যূষিত অঞ্চল না হয় তার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। পার্বত্য চুক্তি যাতে বাস্তবায়িত না হতে পারে তার ষড়যন্ত্র চলছে। যারা চুক্তি বিরোধিতা করছে তারা সম-অধিকারকে জন্ম দিয়েছে।


তিনি নবীন শিক্ষার্থীদের সঠিকভাবে উচ্চ শিক্ষায় জ্ঞান অর্জন করে দেশ ও জাতির উন্নয়নের এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ