• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যেগে বিনামূল্যে
সদর ও বরকল উপজেলার বাগান চাষীদের মাঝে ফলজ চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2019   Tuesday

মঙ্গলবার রাঙামাটির বরকল ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাগান চাষীদের মাঝে বিনামূল্যে ফলজ চারা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।


শহরের ফিসারী বাঁধের মগদ্বেশ্বরী মন্দির প্রাঙ্গণে বরকল উপজেলার সদর ও সুবলং ইউনিয়নের চাষীদের মাঝে চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও বিশেষ অতিথি হিসেবে পরষিদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা, ৪নং ভুষনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন’সহ বরকল উপজেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অন্যদিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগার প্রাঙ্গণে সদর উপজেলার ৬টি ইউনিয়নের চাষীদের মাঝে চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম’সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


পরে অতিথিরা বরকল উপজেলার সদর ও সুবলং ইউনিয়ন এবং রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়ন তথা জীপতলি, মগবান, বালুখালী, বন্দুকভাঙ্গা, সাপছড়ি ও কুতুকছড়ির এলাকার মোট ৮টি ইউনিয়নের ১৪৪জন চাষীদের মাঝে ৫০টি করে মোট৪০০টি আম ও লিচু চারা বিতরণ করেন।


বিতরনকালে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টির চাহিদা মেটাতে ফলজ চারাগাছ লাগানোর বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের অক্সিজেনের পাশাপাশি অর্থ উর্পাজনের পথ বের করে দেয়। তাই পরিষদের পক্ষ থেকে এসব চারা বাগান চাষীদের মাঝে বিতরণ করা হচ্ছে। যাতে তারা পরিবেশ রক্ষার পাশাপাশি সাবলম্বী হতে পারে।


বক্তারা বাগান চাষীদের উদ্দেশ্য বলেন, যেসকল চারাগাছগুলো জেলা পরিষদ থেকে আপনাদের বিনামূলে বিতরণ করা হচ্ছে সেগুলো আধুনিক পদ্ধতিতে রোপণ ও পরিচর্যা করলে ভবিষ্যতে আর্থিক স্বচ্ছলতা অবশ্যই আসবে। বক্তরা বলেন, ফলের গাছ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। গাছ থেকে আমরা যে অক্সিজেন পাই, তা দিয়ে মানব সমাজ বেঁচে থাকার একমাত্র গাছগুলো। চারাগাছ গুলোকে আধুনিক পদ্ধতিতে রোপন ও পরিচর্যা করারও পরার্মশ দেন কৃষকদের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ