• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সংবর্ধনা ও আলোচনা সভায়
পাহাড়ী নয়, বাঙালি নয় আমি মানুষ-বিধান চাকমা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2019   Wednesday

বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেছেন, মানুষ পৃথিবীতে শ্রেষ্ট প্রা নী। ধর্মের কারনে সারা পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের জাতিগত ভেদাভেদ ও বৈষম্য সৃষ্টি হয়েছে। আমি সেই ভেদাভেদ বৈষম্য মানি না। আমি পাহাড়ী নয় বাঙালি নয় আমি মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে চাই। মানুষের মধ্যে সেই বিবেক কে জাগ্রত করতে হবে।

 

বুধবার  রাঙামাটির বরকল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পরিষদের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা তিনি এসব কথা বলেন।

 

উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা বরকল সদর ৪৫বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) মেডিকেল অফিসার ক্যাপ্টেইন জাহিদ হাসান শোভন মডেল থানার অফিসার ইনচাজ মফজল আহম্মদ খান বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা ভূষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন বরকল সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবু বক্কর প্রেস ক্লাবের সদস্য মোঃ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

 

৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ক্যাপ্টেইন জাহিদ হাসান শোভন বলেন- এলাকায় উন্নয়ন করতে হলে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরো বেশী সুদৃঢ় করতে হবে। জেলার অন্যান্য উপজেলার তুলনায় বরকল উপজেলার আইন শৃঃখলা পরিস্থিতি ভালো। এ ধারা কে বজায় রাখতে হলে সকল পেশার মানুষদের মাঝে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কে আরো বেশী সুদৃঢ় করতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান পাটোয়ারী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা আঁখি তালুকদার হিতৈষী চাকমা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রতিময় চাকমা সমর বিকাশ চাকমা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বিহারী চাকমা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা ইতিময় চাকমা কার্বারী কালি কুমার চাকমা করুনা লাল চাকমা ব্যবসায়ি মংএচিং মগ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় এলাকার আইন শৃঃখলা পরিস্থিতি ভালো রেখে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষেই টেকসই সামাজিক সেবা সুরক্ষা প্রকল্পের আওতায় উপজেলায় সরকারি প্রতিষ্ঠান গুলোর সেবা তৃনমুল পর্যায়ে কিভাবে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে আলোচনা করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ