• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

অভিভাবকশূন্য আলীকদম বাজারক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগ চরমে: ময়লায় সয়লাব অলিগলি

এস,এম,জুয়েল আলীকদম (বান্দরবান) প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2019   Sunday

বান্দরবান বাজার ফান্ড সংস্থার অধীন আলীকদম বাজারটি অভিভাবকশূন্য হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রাম বাজার ফা- বিধিমালা লঙ্ঘন করে বাজার চৌধুরী নিয়োগের ফলে এ সংকটের সৃষ্টি বলে বাজার ব্যবসায়ীদের অভিযোগ। সরেজমিন দেখা গেছে, গেল ঈদুল ফিতরের এক সপ্তাহ পূর্ব হতে এ পর্যন্ত বাজারের ময়লা পরিস্কার করা হয়নি। ফলে সাম্প্রতিক বৃষ্টিতে ময়লা পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতাদের দুর্ভোগের অন্ত নেই।

 

প্লট মালিক ও দোকানদারদের অভিযোগ বর্তমান বাজার চৌধুরী কোন দোকানদার কিংবা ব্যবসায়ী নন। তাই তিনি বাজারে অবস্থান করেন না। ফলে বছরের অধিকাংশ সময় বাজারের অলিগলি অপরিস্কার থাকে। একজনমাত্র সুইপার দিয়ে বাজারটি পরিস্কার রাখা যাচ্ছে না।

 

অনুসন্ধানে জানা গেছে, আলীকদম বাজারটি বান্দরবান বাজার ফান্ড সংস্থার অধীন ১ নম্বর গ্রেডের বাজার। উপজেলা সদরের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র এটি। বিধিমালা অনুযায়ী ‘বাজার চৌধুরী’র পোস্টটি একজন উপযুক্ত দোকানদার হওয়ার কথা। কিন্তু বর্তমান বাজার চৌধুরী নিয়োগের পর থেকেই বাজারের দোকানদার নন। চৌধুরী পিতার উত্তরাধিকার সূত্রেই ‘বাজার চৌধুরী’ পদটি তিনি পেয়েছেন।

 

বাজার চৌধুরী কে হতে পারবেন এ সংজ্ঞা রয়েছে পার্বত্য চট্টগ্রাম বাজার ফান্ড বিধিমালা (১৯৩৭) এর ১০নং ধারায়। তাতে বলা উল্লেখ আছে, ‘সাব-ইন্সপেক্টর পদমর্যদার নীচে নহেন এমন একজন পুলিশ কর্মকর্তা, ফরেস্টার পদমর্যদার নীচে নহেন এমন একজন বন কর্মকর্তা, হেডম্যান কিংবা উপযুক্ত কোন দোকানদারকে বাজার চৌধুরী হিসেবে নিয়োগ দেয়া যেতে পারে।’

 

আলীকদম বাজারের প্লট মালিক ও সাবেক একজন ব্যবসায়ী হাফেজ আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বাজারের অলিগলিতে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব একটু পত্রিকায় তুলে ধরুন। আলীকদম বাজারের প্রভাবশালী ব্যবসায়ী ও সাবেক সভাপতি নাছির উদ্দিন বলেন, বাজারে একজনমাত্র সুইপার আছেন। তিনি অসুস্থ। বাজারের পরিস্কার-পরিচ্ছন্নতা দেখার মূল দায়িত্ব চৌধুরীর। তিনি এ ব্যাপারের চৌধুরী থেকে জিজ্ঞেস করার পরামর্শ দেন।

 

জানতে চাইলে বাজার চৌধুরী আবু বক্কর বলেন, আলীকদম বাজারে তিনজন সুইপারের স্থলে নিয়োগ আছে একজন। সেও অসুস্থ। এ কারণে বাজার নিয়মিত পরিস্কার করা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ