• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির বিদ্যুৎহীন এলাকার শিক্ষার্থীদের সোলার চালিত এলইডি লাইট ও মাল্টি মিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2019   Monday

সোমবার রাঙামাটিতে বিদ্যুৎহীন দূর্গম এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সোলার চালিত এলইডিলাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস রুম করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় এই সোলার চালিত এলইডিলাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করা হয়।



রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলইডিলাইট ও মাল্টিমিডিয়া ক্লাস রুম ডিভাইস প্রদান করেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা।


জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষা বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য মোঃ জানে আলম, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বরকল উপজেলার বিলছড়া উচ্চ বিদ্যালয়, বিলাইছড়ির ফারুয়া উচ্চ বিদ্যালয়, জুরাছড়ির বড় কলক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ির আমতলী উচ্চ বিদ্যালয়, লংগদুর কাট্টলী উচ্চ বিদ্যালয়, নানিয়ারচরের জাহানাতলী ও মহাপুরম উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং কাউখালী উপজেলার ডাবুয়া বৃক্ষ ভানুপুর উচ্চ বিদ্যালয় মোট ৯টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস রুমডিভাইস ও ৭৮জন করে উক্ত ৯টি বিদ্যালয়ের মোট ৭০২জন শিক্ষার্থীদের মাঝে সোলার চালিত এলইডিলাইট এর সরঞ্জাম প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ