• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    
 
ads

জেএসএস`র নেতা কেএসমং মারমাসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক
বান্দরবানে আওয়ামীলীগ নেতাকে হত্যার প্রতিবাদে অর্ধ দিবস হরতাল চলছে

স্টাফ রিপোর্টার বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2019   Sunday

বান্দরবানে আওয়ামীলীগ নেতাকে হত্যার প্রতিবাদে রোববার জেলায় অর্ধ দিবস হরতাল পালিত হচ্ছে। 

 

এদিকে, আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মারমাকে অপহরনের পর হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কেন্দ্রীয় নেতা কেএসমং মারমাসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


উল্লেখ্য, গেল বুধবার রাত নয়টার দিকে কুহালং ইউনিয়নের উজি হেডম্যান পাড়ার নিজ খামার বাড়ি থেকে বান্দরান পৌর আ’লীগের সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে দুর্বৃত্তরা অপহরণ করে। শনিবার সদর উপজেলা কুহালং ইউনিয়নের শীলক আগা মুড়া নামক এলাকার একটি পাহাড়ের খাদ থেকে অপহৃতের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অপহরণের রাতেই তাকে হত্যা করা হয়েছে। কারা তাকে অপহরণ করে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। স্থানীয় আ’লীগ এই অপহরণ ও হত্যাকান্ডের পেছনে জেএসএসকে দায়ী করেছে। তবে স্থানীয় জেএসএস নেতারা তা অস্বীকার করেছে।


এদিকে, আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মারমাকে হত্যার ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগের ডাকে রোববার বান্দরবান সদরসহ ৭ উপজেলায় অর্ধ দিবস(ভোর ৬টা থেকে দুপুর ১২টা) হরতাল পালিত হচ্ছে। হরতালের কারণে দোকানপাত ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখনো পর্ষন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


অপরদিকে আওয়ামীলীগ নেতা চথোয়াই মং মারমাকে অপহরনের পর হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং মারমা, সংগঠনের জেলা শাখার সভাপতি ক্যব মং মারমা,হেডম্যান থৈলা প্রু মারমা, মংহ্লা ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার বিকালে আটক করেছে পুলিশ।


বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ