• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তিতে রাঙামাটিতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2019   Saturday

বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে শনিবার রাঙামাটিতে দোয়া মাহফিল করেছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।


শহরের কলেজ গেইটস্থ একটি হোটেল মোটেল জর্জ প্রাঙ্গনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিএনপি নেতা বাচ্চু মিয়ার সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জহির আহাম্মদ সওদাগর, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির, ডাঃ পরেশ খীসা, এলডিপি’র সভাপতি দিবাকর দেওয়ানসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দোয়া মাহফিল পূর্ববর্তি আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপি নেতা দীপেন দেওয়ান বলেন, বর্তমান সরকার সম্পূর্ন বেআইনীভাবে মানবাধিকার লঙ্গণ করে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাগারের প্রকৌষ্টে আটকে রেখে অসুস্থ বানিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

 

বয়োজৈষ্ঠ্য বেগম খালেদা জিয়া বর্তমানে ভালোভাবে দাড়াতেও পারছেন না অভিযোগ করে দীপেন দেওয়ান বলেন, নাগরিকের মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বর্তমানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আক্রোসের বশবর্তী হয়ে একজন জনপ্রিয় নেত্রী তথা আপোষহীন নেত্রীকে কারাগারে আটক রেখে মেরে ফেলার ষড়যন্ত্র করছে।


তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তিতে রাঙামাটিবাসীর সর্বস্তরের বাসিন্দাদের নিকট দোয়া কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ