• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

মহালছড়িতে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2019   Wednesday

খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে বুধবার মহালছড়ি উপজেলা ইউনিট এর উদ্যেগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সরকারী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমাল শীল’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মোঃ আব্দুর রশিদ প্রমূখ। এছাড়া মহালছড়ি ইউনিট এর সকল রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ, ছাত্র- ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এর আগে এক বিশাল র‌্যালী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

আলোচনা শেষে এ দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও অসহায় গরীব মুসল্লীদের মাঝে শুকনা ইফতারের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ