• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

ঘূর্ণিঝড় ফনির ক্ষয়ক্ষতি মোকাবেলায় রাঙাামটিতে ২১টি শেল্টার সেন্টার খুলেছে জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2019   Thursday

ঘূর্ণিঝড় ফনির সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বৃহস্পতিবার রাঙাামটিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘূর্নিঝড়ের প্রাণহানী থেকে রক্ষা পেতে ২১টি শেল্টার সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।


জেলা প্রশাসন সন্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির এক প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশসক এস এম শফি কামাল, শরমিন আলম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী সহ, জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, রেড ক্রিসেন্ট, জেলা স্কাউট, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


সভায় জেলা প্রশাসক ঘূর্ণিঝড় ফনির সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি, বিদ্যুৎ সহ সেনাবাহিনী, বিজিবি স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাসইটির সদস্যদের সার্বক্ষনিক প্রস্তুত রাখার নির্দেশ দেন।


সভায় বলা হয়, সামুদ্রিক ঘূর্ণিঝড় ফনির গতিপ্রকৃতি ৯১ সালের ২৯ এপ্রিলের ঘূনির্ঝড়ের মত শক্তিশালী হওয়ায় এর তান্ডব পার্বত্য রাঙামাটির উপরও বয়ে যাবার আশংকা বাড়ছে। তাই জানমাল রক্ষার্থে জেলা প্রশাসন যাবতীয় প্রস্তুতি নিয়েছে।


সভায় আরো বলা হয়, ফনি চট্টগ্রাম উপকূল অতিক্রমের পর ঘুর্নিঝড়ের সময় উচ্চগতির বাতাসে পাহাড়ের ঢালে তৈরী কাচাঁ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার আশংকা রয়েছে। তাই গাছপালা ভেঙ্গে পড়ার ঝুঁকিতে থাকা বাসাবাড়িতে লোকজনকে না থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও ঝড়ের কারনে বাতাসের ছোবলে অগ্নিদুর্ঘটনা যাতে ঘটতে না পারে সে জন্য শহরের রাস্তার আশপাশের সব হোটেল রেস্তোরা বন্ধ রাখতে বলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ