• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীর্ঘ ১১ মাস পর পানছড়ি বাজার প্রাণ ফিরে পেয়েছে

নূতন ধন চাকমা, পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2019   Sunday

দীর্ঘ ১১মাস পর প্রাণ ফিরে এসেছে পানছড়ি বাজারে। বাজারের অলি-গলি জমে উঠেছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে। এ যেন পাহাড়ি-বাঙালীর এক মিলন মেলা।

 

গেল ২০১৮ সালের ১৯ মে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পানছড়ি বাজার বয়কটের ঘোষনা পর থেকেই বাজার ছিল ক্রেতাশূণ্য ছিল। গেল ২৩ এপ্রিল বয়কটের নিষেধাজ্ঞা তুলে নিলে রবিবার (২৮এপ্রিল) হাটবার সকাল থেকেই জমে উঠে পাহাড়ী-বাঙ্গালীর মিলনমেলা। ফলে ক্রতা-বিক্রেতা সকলের স্বস্তি ফিরে আসে।

 

তরকারী বিক্রেতা-সুন্দর আলী, খলিল জানান, মানুষের ঢল দেখে খুব ভালো লাগছে। তাছাড়া বেচাকেনাও চলছে ধুমছে।

 

কৃষক রমি চাকমা, বজেন্দ্র চাকমাসহ কয়েকজন জানান-উৎপাদিত পন্যাদি নিয়ে বাজারে আসতে পেরে আনন্দ লাগছে। আশা করছি নিজ জমিনে উৎপাদিত পন্যাদি সঠিক মূল্য বিক্রি করতে পারব।

 

তবলছড়ির জীপ চালক মো: আবু হানিফ, আ: মতিন ও আলী জানান, দীর্ঘদিন পর যাত্রী নিয়ে পানছড়ি বাজারে এসেছি। প্রাণচাঞ্চল্য বাজারটি দেখে খুব ভালো লাগছে। প্রাণ ফিরে এসেছে টমটম চালকদের মাঝেও।

 

তারা জানান,খুব কষ্টের মাঝে ছিলাম ১১টি মাস। বাজার বয়কটের আগে হাটবারে পনর’শ, দু’হাজার টাকা ভাড়া মারতাম। কিন্তু বয়কট চলাকালীন চার’শ থেকে পাঁচ’শর মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে সমিতির কিস্তি চালাতে অনেক কষ্ট হয়েছে। আশা করছি সু’দিন আবার ফিরে এসেছে।

 

ব্যবসায়ী মো: সেলিম, জয় প্রসাদ দেব, পিন্টু বিশ্বাস, উল্লাস, টেনটেন’সহ অনেকে বাজারের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় খুশী বলে জানান। পানছড়ি বাজার উন্নয়ন কমিটির সহ-সভাপতি তপন কান্তি বৈদ্য জানান, ক্রেতা-বিক্রেতার সহবস্থান নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো-তৌহিদুল ইসলাম বলেন-পানছড়ি বাজারের পূর্বে পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাবো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ