• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

লামায় ৫৫৩টি গাঁজার গাছ জব্দ, গ্রেপ্তার ১

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2019   Saturday

নির্জন জায়গায় বিশ শতক  জমিতে গাঁজা চাষ হয়েছে এমন সংবাদ পেয়ে লামা থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ক্ষেত থেকে ৮৫ কেজি ওজনের  ৫৫৩টি গাঁজার গাছ জব্দ করেছে। এ সময় গাঁজা চাষ করার অপরাধে খুরশিদা বেগম(৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

 

শনিবার বেলা এগারোটার সময় লামা থানার ওসি তদন্ত আমিনুল হকের নেতৃত্বে  লামা উপজেলার লামা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোয়াজা ঝিরিতে এ অভিযান চালানো এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত গাঁজা চাষী খুরশিদা বেগম(৩৫)  লামা পৌরসভার  ৯নং ওয়ার্ডের হরিণ ঝিরি  পাড়ার ইয়াহিয়া মিন্টুর স্ত্রী। 

 

লামা থানার উপ পরিদর্শক(এসআই) কৃষ্ণ দাস  জানান, উপজেলার রোয়াজা ঝিরি এলাকায় গাঁজার চাষ চলেছে এমন সংবাদ পেয়ে শনিবার বেলা এগারোটার সময় লামা থানার ওসি তদন্ত আমিনুল হকের নেতৃত্বে আমরা অভিযান চালিয়ে খেত থেকে পাঁচশটি  তিপ্পান্নটি গাঁজা গাছ তুলে জব্দ করি এবং গাঁজা চাষ কারার অপরাধে খুশিরশিদা বেগমকে গ্রেপ্তার  করি। আমাদের অভিযান টের পেয়ে আরেক গাঁজা চাষী ইয়াহিয়া মিন্টু পালিয়ে যায়। গাঁজার গাছ গুলো ওজন হয়েছে ৮৫ কেজি।

 

গাঁজা চাষী খুরশিদা বেগম প্রথম জানান, বাড়ীতে আমার স্বামী গাঁজা খাওয়ার সময় গাঁজার পোটলায় একটি গাঁজার বীজ পাওয়া যায়। পরে  গাঁজা বীজটি  গত বর্ষায় বাড়ীর পাশে রোপন করি।  এ গাঁজার বীজটি  সপ্তাহের মধ্যে চারা হয়ে বড় হতে থাকলে আমার স্বামী ইয়াহিয়ার মিন্টুর পরামর্শে  পরির্চজা করে বড় করে তুলি। এ  গাঁজা গাছটির বীজ দিয়ে আমরা সবজি চাষেরে পাশাপাশি  বিশশতক জমিতে গাঁজা চাষ করি।

 

লামা থানার ওসি তদন্ত  আমিনুল হক  বলেন, বিশ শতক জমির একটি গাঁজা চাষে অভিযান চালিয়ে আমরা পাঁচশত তিপ্পান্নটি গাঁজা গাছ জব্দ করি এবং  গাঁজা চাষ করার অপরাধে খুরশিদা বেগম নামের একজনকে গ্রেপ্তার  করেছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লামা থানায় খুরশিদা বেগমসহ তার স্বামী ইয়াহিয়ার বিরোদ্ধে মাদকদ দ্রব্য আইনে এ দুজনের বিরোদ্ধে মামলা দায়ের হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ