• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব উদযাপন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2019   Friday

ঐতিয্যবাহী "বিষু উৎসব" উপলক্ষ্যে   কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার সকালে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে। 

 

আসুন, ঐতিহ্যকে ধারণ ও লালন করি,  আমাদের সংস্কৃতি আমাদের গর্ব, ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন, ধর্ম যার যার উৎসব সবার`।এমন ব্যানার পেষ্টুন নিয়ে শোভাযাত্রায় ঐতিহ্যবাহি তনচংগ্যা পোষাকে নানা রঙে সজ্জিত শত শত তনচংগ্যা নারী, পুরুষ বড়ইছড়ি বাজার হতে শোভাযাত্রায় অংশ নিয়ে কাপ্তাই-চট্টগ্রাম-সড়ক প্রদিক্ষন করে উপজেলা শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।

 

 পার্বত্যাঞ্চলের উপজাতীয়দের মতে, বিষু- মানে আনন্দ, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় আর চেতনার নতুন প্রেরণা। তাই এবার অভাব-অনটনের মধ্যেও যথারীতি উৎসবের আয়োজন করা হয়েছে বলে শোভাযাত্রায় আগতরা জানান।

 

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিষু উদযাপন কমিটির আহবায়ক দীপ্তিময় তালুকদার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সদস্য শান্তনা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, বিষু উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ও কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচাংগ্যা জটিল। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ  আহমেদ রাসেল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই চাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নূর, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা, হেডম্যান অরুন তালুকদার প্রমুখ। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ