• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

সোমবার থেকে খাগড়াছড়িতে প্রথম বারের মতো সপ্তাহব্যাপি ত্রিপুরা সংস্কৃতি মেলা শুরু

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Apr 2019   Sunday

সোমবার থেকে খাগড়াছড়িতে প্রথম বারের মতো সপ্তাহব্যাপি ত্রিপুরা সংস্কৃতি মেলা শুরু  হচ্ছে।

 

বাংলা নববর্ষ এবং পাহাড়ের ১১টি জাতিসত্ত্বার প্রাণের উৎসব ‘বিজু-সাংগ্রাই-বেসুক উপলক্ষে প্রথমবারের মতো খাগড়াছড়ি শহরে সোমবার সন্ধ্যা থেকে শুরু হবে সপ্তাহব্যাপি ত্রিপুরা সংস্কৃতি মেলা। শহরের খাগড়াপুর মাঠে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সন্ধ্যা ৫টায় মেলার উদ্বোধন করবেন, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক পিএসসি। এসময় বিশেণ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান ছাড়াও সামরিক-বেসামরিক প্রশাসনের পদস্থ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশা’র প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা।

 

মেলায় ত্রিপুরাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি বিষয়ক উপকরণ, প্রকাশনা, অলংকার, ব্যবহার্য্য সামগ্রী, বুননকর্ম, বাঁশ-বেতসহ নানা ধরনের হস্তশিল্প, খাবার-পিঠা-পায়েসের প্রদর্শনী স্টল থাকবে।

 

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর উদ্যোগে আয়োজিত সংস্কৃতি মেলার অংশ হিসেবে ১২ এপ্রিল সকাল ৮টায় খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ থেকে ত্রিপুরাদের ঐতিহ্যমন্ডিত সাজ-সাজ ও ‘গরয়া’ নৃত্যের মাধ্যমে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে মেলাঙ্গনে শেষ হবে।

 

মেলা’র অন্যতম সংগঠক নারীনেত্রী শাপলা ত্রিপুরা জানান, ত্রিপুরা কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম-এর প্রতিটি শাখা থেকে প্রতিযোগিতামূলকভাবে স্টল প্রস্তুতি শেষ পর্যায়ে। নারী ও শিশুদের জন্য স্বস্তিদায়ক রিবেশকে প্রাধান্য দিয়েই মেলার ইনটেরিয়র ও প্রবেশ-বাহির পথ তৈরি করা হয়েছে।

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ত্রিপুরা সংস্কৃতি মেলার অন্যতম সংগঠক পার্থ ত্রিপুরা জুয়েল জানান, জাতি-ধর্ম-দল-মত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত এই মেলায় প্রতিদিনই সৃজনশীলতার ভিন্নতায় পরিপূর্ন থাকবে।

 

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ-এর কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা জানান, ১৯ এপ্রিল সন্ধ্যায় মেলা মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ভারতের খ্যাতনামা ত্রিপুরা সাংস্কৃতিক দলের মনোজ্ঞ পরিবেশনা নিশ্চিত করা হয়েছে।

 

এদিকে প্রশাসনের পক্ষ থেকেও প্রথমবারের মতো আয়োজিত ত্রিপুরা সংস্কৃতি মেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিধানে আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ