• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

বরকলের খুব্বাং বাজার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের অনিশ্চিত হয়ে পড়ছে শিক্ষা জীবন

পুলিন বিহারী চাকমা, বরকল : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Feb 2019   Wednesday

গেল ১২ ফেব্রুয়ারী রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ঠেগা খুব্বাং বাজার অগ্নিকান্ডে ৩৬টি দোকান ও বসত ঘর পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ওসব ক্ষতিগ্রস্থ পরিবারদের তাৎক্ষণিক জেলা প্রশাসক উপজেলা প্রশাসন ও ছোট হরিণা ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) উদ্যোগে কিছু নগদ অর্থ ও ত্রাণের সহযোগিতা করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারেরা জানিয়েছেন।


কিন্তু খুব্বাং বাজারে দোকান মালিকদের সাথে ভাড়া বাসায় থাকা খুব্বাং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৯ জন ছাত্র- ছাত্রীর পাঠ্যবই শিক্ষার উপকরণ ও স্কুল ড্রেস সহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায়। তার মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর ৬জন। সপ্তম শ্রেণীর ৭জন। অষ্টম শ্রেণীর ৮জন। নবম শ্রেণীর ৪জন। দশম শ্রেনীর ৪জন সহ ২৯ জন গরীব ছাত্র ছাত্রীর পাঠ্যবই আর শিক্ষার উপকরণ না থাকায় ওসব ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণের জন্য বিদ্যালয়ে যেতে পারছেন না। ফলে ওসব ক্ষতিগ্রস্থ গরীব শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চাকমা।


খুব্বাং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ দশম শ্রেণীর ছাত্র পাবেল চাকমা ছাত্রী জ্যোস্না চাকমা নবম শ্রেণীর ছাত্র মিঠুন চাকমা ও ছাত্রী রিপিকা চাকমা জানান- বিদ্যালয়টি খুব্বাং বাজারের পাশে হওয়ায় তারা প্রতি মাসে মাসিক ভাড়া দিয়ে খুব্বাং বাজারের বিভিন্ন দোকানদারের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১২ ফেব্রুয়ারী বাজারটি অগ্নিকা-ে পুড়ে যাওয়ার পর দোকান ও বসত ঘর পুড়ে গেলে সেই সাথে তাদের পাঠ্যবই শিক্ষার উপকরণ ও বিভিন্ন মালামাল আগুনে পুড়ে যায়। বই পুস্তক ও শিক্ষার উপকরণ না থাকায় তারা বিদ্যালয়ে যেতে পারছেন না। বর্তমানে তারা বাড়িতে রয়েছে। শুধু তারা নয় এরা সহ আগুনে ক্ষতিগ্রস্থ ২৯জন শিক্ষার্থীর একই অবস্থা বলে জানা গেছে।


এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ জানান- অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের তালিকা করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলা হয়েছে। আর সেই তালিকা পাওয়া গেলে শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ