• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বন ভান্তের ৭তম পরিনির্বাণ বার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2019   Wednesday

রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যশ্রাবক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের সপ্তম তম মহাপরিনির্বাণ(মহাপ্রয়ান) বার্ষিকী  বুধবার  বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে  উদযাপিত হয়েছে। 

 

সকালে রাঙামাটি রাজবন বিহার প্রাঙ্গনে অনুষ্ঠানে সংঘ ও অষ্ট পরিস্কার দানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে ধর্ম দেশনা দেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ও বৃগু মহাস্থবির। এসময় রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, চাকমা রাজ পরিবারের সদস্য চাঁদ রায়,বালুখারী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে শত শত  ভক্ত ও পূনার্থী অংশ নেন। এছাড়া সকালের দিকে বন ভান্তের দেহাবশেষে পুষ্পমাল্য দান করে ভক্তরা। এছাড়া  সন্ধ্যায়  প্রদীপ প্রজ্বালন ও ফানুস উড়ানো হয়।

 

উল্লেখ্য, বনভান্তে  ২০১২ সালের ৩০ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি উপজেলা সদরের মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি(ধাতু) রাজ বনবিহারে ভক্ত ও পুর্ণাথীদের জন্য শ্রদ্ধার জানানোর জন্য বিনয় ও বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধভাবে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ