• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

মহালছড়িতে মিশ্র ফল চাষে হ্লাচিংমং চৌধুরীর সাফল্য

মিল্টর চাকমা,মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2019   Tuesday

সুউচ্চ পাহাড়ের ওপরে মিশ্র ফল চাষ করে সফলতা পেয়েছেন খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার এক শিক্ষিত বেকার যুবক হ্লাচিংমং চৌধুরী। বিভিন্ন প্রজাতির আম, বিলুপ্তপ্রায় বিভিন্ন জাতের ফল, পেঁপে, কলা, সফেদা,  ড্রাগনসহ নানা জাতের ফলের চাষ করে প্রায় ১০ একর জায়গায় গড়ে তুলেছেন তরু বীথি মিশ্র ফল বাগান নামের এক বিশাল ফলজ বাগান। এ বাগান গড়ার ফলে পাহাড়ের শিক্ষিত যুবকদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

বিএ পাশ করা হ্লাচিং মং চৌধুরী জানান,  চাকরির পেছনে ঘুরে ঘুরে এক সময় ক্লান্ত হয়ে ২০১৬ সালের শেষের দিকে চাকরীর সব আশা বাদ দিয়ে  মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কের পাশে ধুমনিঘাট নামক এলাকায় গড়ে তুলেন বিশাল এ ফলের বাগান। সুউচ্চ পাহাড়ে প্রথমে ৪ শতাধিক ড্রাগন ফলের গাছ লাগান। এর পর পর আরো বিলুপ্তপ্রায় নানা প্রজাতির ফলের গাছ লাগান। প্রথম দিকে ফলের চারা রোপণের সময় পানির জন্য সমস্যা দেখা দিলেও পরবর্তীতে জেনারেটরের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করেন তিনি। পরের বছর থেকেই ফলন পেতে শুরু হয়। এলাকার চাহিদা মিটিয়ে প্রতিকেজি ড্রাগন ফল  এখন ৪৫০-৫০০ টাকায়  বিক্রিও করছেন তিনি। বাগানে এখন ১ হাজারের অধিক ড্রাগন ফলের গাছ রয়েছে। পুরো বাগানের ফলন উৎপাদন শুরু হলে দেশের বিভিন্ন জায়গায় পাইকারী দরে বিভিন্ন প্রজাতির ফল বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হ্লাচিংমং চৌধুরী।

 

তিনি আরো জানান, তাঁর এ বাগানে কাজ করে প্রায় ১০-১২টি পরিবারের চলছে জীবন-জীবিকা।

 

এই বাগানটি এখন শুধুমাত্র ফল উৎপাদনক্ষেত্র হিসেবে নয় সবমিলিয়ে বাগানটি মহালছড়ির জন্য মডেল বাগান হিসেবে সৌন্দর্য উপভোগের স্থানে পরিচিতি লাভ করেছে।

 

স্থানীয় এক কৃষক রনজিত কুমার চাকমা জানান, হ্লাচিং মং চৌধুরী এ উদ্যেগ গ্রহন করার ফলে এলাকার শিক্ষিত বেকার যুবকদের উৎসাহ সৃষ্টি করেছেন, তেমনি নিজেও  অর্থনৈতিকভবে সচ্ছলতা লাভ করেছেন।

 

এ বিষয়ে মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা বলেন, গত কৃষি মেলায় মিশ্র ফল চাষি হিসেবে পুরষ্কার লাভ করেছেম হ্লাচিং মং চৌধুরী। আমরা কৃষি অফিস থেকে সব ধরণের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি। এ বাগান দেখে অনেকেই  মিশ্র ফল চাষে উৎসাহিত হচ্ছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ