• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খৃষ্ট ধর্ম প্রচারে শতবর্ষ পূর্তি উপলক্ষে
বান্দরবানে বম সম্প্রদায়ের সেন্টেনারী উৎসব

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2019   Saturday

খৃষ্ট (খ্রিষ্টান) ধর্ম প্রচারে শতবর্ষ পূর্তি উপলক্ষে বান্দরবানের রুমায় তিন দিন ব্যাপী বম রাম গসপেল সেন্টেনারী শীর্ষক বর্নাঢ্য উৎসব পালন করছেন বম সম্প্রদায়। উৎসবে তিন পার্বত্য জেলা ছাড়াও ভারত, আমেরিকা, অস্টেলিয়া ,কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা যোগ দিয়েছেন।

 

রুমা উপজেলা হাই স্কুল মাঠে খ্রিস্টের সুসমাচার প্রচারের শত বর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রুমা হাই স্কুল মাঠে বম রাম গসপেল সেন্টেনারী শীর্ষক উৎসবের উদ্ধোধন করেন বম সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ড কামখুপ বম। শনিবার সকালে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের উৎসব। এসময় বম সম্প্রদায়ের তরুন তরুনীরা তদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উৎসবে বম সম্প্রদায়ের হারিয়ে যাওয়া শিং নৃত্য ,বাঁশ নৃত্যসহ একশ শিল্পির অংশ গ্রহনে ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করা হয়। উৎসব অনুষ্ঠানে বম সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ অন্যান্যরা অতিথিরা যোগ দেন।


তিন দিন ব্যাপী বর্নাঢ্য উৎসবে অংশ গ্রহনকারীরা নেচে গেয়ে আনন্দ উদ্দীপনায় মেতে উঠেছেন। অনুষ্ঠানে ভারত, আমেরিকা, অস্টেলিয়া ,কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অতিথিরা যোগ দিয়েছেন। এছাড়া পার্বত্য তিন জেলার বিভিন্ন এলাকা থেকে বম সম্প্রদায়ের নারী পুরুষও এই উৎসবে অংশ নিয়েছেন। তবে এ উৎসবে শুধু বম সম্প্রদায়ই নয় অন্যান্য পাহাড়ী জনগোষ্ঠির লোকজনরাও যোগ দিয়েছেন।

 

উল্লেখ্য ,বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ভাইরেলহ গ্রামে যিশু খ্রিস্টের সুসমাচার পৌছে দেন ধর্মীয় নেতা রেভারেন্ড এডউইন রোলেন্ডস। বর্তমানে পাড়াটির অস্তিত্ব না থাকলেও পার্বত্য চট্টগ্রামের বম সম্প্রদায় প্রকৃতি পূজা ছেড়ে খ্রিস্ট ধর্ম পালন শুরু করে। পার্বত্য চট্টগ্রামে বম সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ২০ হাজার। ২০১৯ সালে খ্রিস্ট ধর্ম গ্রহনের শত বর্ষ পূর্তী পালন করছে পাহাড়ের এই ক্ষুদ্র নৃগোষ্টি বম সম্প্রদায়। খ্রিস্ট ধর্ম গ্রহনের আগে প্রকৃতি পূজারী ছিল পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী বম সম্প্রদায়। ১৯১৮ সালে তারা খ্রিষ্ট ধর্ম গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ