• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন
রাঙামাটিতে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2019   Wednesday

রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের দ্বিতীয় রাউন্ডে এ বছর ৬ মাস থেকে ৫৯ মাস বয়েসী প্রায় ৭৮ হাজার ৮০৫ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

 

বুধবার সকালে রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। আগামী ১৯ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করা হবে।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জানুয়ারী রাঙামাটি জেলার ১০ উপজেলা ও ২ টি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার কর্ম পরিকল্পনা নির্ধারন করা হয়েছে। রাঙ্গামাটি জেলায় ১৩১৫ টি কেন্দ্রের মাধ্যমে ২৮৭১ জন স্বেচ্ছাসেবী, মাঠকর্মী এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।


রাঙামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রাঙামাটির চারণ সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, রাঙামাটি রিপোটার্স ইউনিটের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বক্তব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ