• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

খাগড়াছড়ির এক সাংবাদিকের স্ত্রী স্কুল শিক্ষিকার অশ্লীল ভিডিও’কে কেন্দ্র করে
ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়িতে সাংবাদিক নেতা নূরুল আজম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2019   Monday

খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার অশ্লীল ভিডিও’কে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)-এর সভাপতি নুরুল আজমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার দুপুর সাড়ে ১২টায় তাকে খাগড়াছড়ি শহরের কেইউজে কার্যালয়ের নিচ থেকে পুলিশ তাঁকে আটক করে। অভিযোগকারী শিক্ষিকা সময় টেলিভিশন এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জীতেন বড়ুয়ার সহধর্মীনি। তার সাথে সাংবাদিক নুরুল আজমের দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলে আসছিল।


খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম জানান, ভিকটিম নিজেই বাদী হয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় ২৯,৩১ ধারায় সদর থানায় অভিযোগ দায়ের করেন। মামলা নং ৬ তাং-১৪/০১/২০১৯ ইং।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েছ ইসলাম জানান, সাংবাদিক নুরুল আজমকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, ২৯ ৩১ ধারায় করা মামলায় করা সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজমকে আটকের পর থানা পুলিশ আদালতে প্রেরণ করলে সেঁজুতি জান্নাতের আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। তিনি গ্রেফতারকৃত সাংবাদিককে ৭ দিনের রিমান্ড আবেদন করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাংবাদিক নুরুল আজম কেইউজে সভাপতি ছাড়াও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও এসএ টিভি’র খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।


খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানান, একটি মামলা দায়েরের এক ঘন্টার মধ্যেই একজন সিনিয়র সাংবাদিক নেতাকে গ্রেফতারের ঘটনায় খাগড়াছড়ির সাংবাদিক সমাজ ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন। যে আপত্তিকর ছবি ও ভিডিও নিয়ে সাংবাদিক নুরুল আজমকে গ্রেপ্তার করা হয়েছে,তা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। এর সাথে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এসএ টিভির প্রতিনিধি কোনভাবে জড়িত থাকতে পারে না।


নুরুল আজমের সহধর্মিনী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফারজানা আজম বলেন, যে ছবি ও ভিডিওর কারণে তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে ছবি ও ভিডিওটি অনেক আগে থেকেই সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিলো। এ ঘটনার সাথে তাঁর স্বামী কোন ভাবে জড়িত নয়। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে তার স্বামীকে মুক্তির দাবী জানান।


এ ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি মানবাধিকার সাংবাদিক ফোরাম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক চন্দন কুমার দে, খাগড়াছড়ি জেলা যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়া সাংবাদিক নুরুল আজমকে গ্রেপ্তারের ঘটনায় জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানান।


উল্লেখ্য, গ্রেফতারকৃত সাংবাদিক নেতা নুরুল আজম গেল ১৮ সেপ্টেম্বর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আহ্বানে আয়োজিত মত বিনিময় সভায় দুইজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছিলেন। এরপর থেকেই পুলিশের ওই কর্মকর্তারা সাংবাদিক নুরুল আজমের পরিবারকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে আসছে স্বজনদের অভিযোগ

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ