• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে নানান ধর্র্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভন্তের শততম জন্ম দিন উদযাপিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2019   Tuesday

দেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় মহাসাধক সাধনান্দ মহাস্থবির বনভান্তের একশ তম জন্ম দিন নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপিত হয়েছে। বনভান্তের জন্ম দিন উপলক্ষে সাত দিন ব্যাপী নানান কর্মসুচি গ্রহন করা হয়।

 

ভোরের দিকে রাজ বন বিহার প্রাঙ্গনে ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির একশ পাউন্ডের কেক কেটে শত তম জন্মদিনের শুভ সূচনা করেন। এর আগে ফেষ্টুন  ও বেলুন উড়ানো হয়। এছাড়া রাজ বন বিহারের ভিক্ষু সংঘ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে বন ভান্তের দেহ ধাতুতে ফুলের শ্রদ্ধা জানান।  এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাধারন সম্পাদক অমিয় খীসা,বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সাধারন মানুষের জন্য শ্রদ্ধা জানানোর উন্মুক্ত করা হয়। এতে হাজার হাজার বৌদ্ধ নরনারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে বন বিহার প্রাঙ্গনে ভিড় জমান। 

 

এদিকে, সকাল ৯টার দিকে বিহারের প্যাগোডা মাঠে আনুষ্ঠানিকভাবে শত জন্ম দিনে আয়োজিত  অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। বক্তব্যে বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা। অনুষ্ঠান শুরুতে উদ্বোধনী সংগীত হিসেবে  দেশ বরণ্যে সংগীত শিল্পী কুমার বিশ^জিতের রেকর্ড করা গাওয়া গান বাজানো হয়।  অনুষ্ঠানে হাজার হাজার বৌদ্ধ পূর্নার্থী সমাগম ঘটেছে। 

 

উল্লেখ্য, বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার  মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ(দেহত্যাগ) লাভ করেন। বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ(বিশেষ কফিন) অবস্থায় রাঙামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ