• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

অবশেষে কাপ্তাইয়ের রাইখালী কোদালাবাসীর দুঃখের অবসান হচ্ছে

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Dec 2018   Wednesday

অবশেষে কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নাধীন কোদালাবাসীর দুঃখের অবসান হচ্ছে। কোদালা খাল ভরাট হওয়ায় বছরের পর বছর ধরে শুকনো মৌসুমে খালে পানি না থাকায় চাষাবাদ করতে অসুবিধা হয়ে আসছে। আবার পানি ধারন ক্ষমতা কমে যাওয়ায় বর্ষায় পাহাড়ী ঢলের কারনে প্লাবিত হয়ে আশপাশের এলাকা ডুবে যায়। এভাবে প্রায় তিন দশক আগে কোদালা খাল খনন করার পর আর কখনো এ খালটি পুনঃ খনন করা হয়নি।

 

কোদালা এলাকায় প্রায় শতাধিক একর চাষাবাদের ধানি জমি রয়েছে। কিন্তু খাল ভারাট হওয়ায় শুল্ক মৌসুমে এখানে কোন চাষাবাদ করা সম্ভব হয় না। এলাকাবাসী এ খালটি পুনঃ খননের জন্য বিবিন্ন স্থানে ধর্না দিয়ে আসছে। অবশেষে সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশের ৬৪ জেলার ন্যায় রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কোদালা খাল পুনঃ খননের কাজের উদ্ভোধন করা হয় বুধবার।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাইখালী ইউপির সাবেক সদস্য মোঃ আবুল হাশেম। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (ড্রেজার পরিদপ্তর) ঢাকা এর প্রধান প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, ওয়াশা ঢাকার পরিচালক মোঃ ইকরাম উল্ল্যাহ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটির নির্বাহী পরিচালক স্বপন কুমার বড়ুয়া, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি উপ-পরিচালক পবন কুমার চাকমা। এতে বক্তব্যে রাখেন, স্থানীয় অধিবাসী আবু বক্কর, খন্তাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সৈয়দুল হক, হাফেজ রুস্তম আলী, কাপ্তাই উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দ্রেবনাথ, বিডব্লিউডিবি চট্টগ্রাম এর উপ-সহকারী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা প্রমূখ।

 

বক্তারা বলেন, খাল ভরাট হওয়ায় দীর্ঘদিন ধরে শুকনো মৌসুমে চাষাবাদ করতে না পারায় তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। খালটি পুনঃ খনন করা হলে শুল্ক মৌসুমে চাষাবাদ করা সম্ভব হবে। এতে এলাকাবাসী বেজায় খুশি। উল্লেখ্য, পুনঃ খনন কাজে কোদালা খালটি নয় ফিট গভীর ও পাশে বিশ ফুট চওড়া করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ